Ajker Patrika

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো দেখাবে কারা, জানাল আইসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ০৩
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো দেখাবে কারা, জানাল আইসিসি
বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচগুলো সম্প্রচার বাংলাদেশে করা হবে বলে জানিয়েছে আইসিসি। ছবি: এএফপি

সবকিছু ঠিকঠাক থাকলে এখন বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকত বাংলাদেশ। লিটন দাস-তানজিদ হাসান তামিম-মোস্তাফিজুর রহমানরা ওয়ার্ম-আপ ম্যাচ খেলতেন আফগানিস্তানের বিপক্ষে। তবে সরকারি সিদ্ধান্তে ভারতে বিশ্বকাপ পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশি দর্শকদের জন্য এখনো দেখার সুযোগ থাকছে।

বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচগুলো কোন দেশে কোন কোন চ্যানেলে দেখাবে, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশে ম্যাচগুলো টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। আর র‍্যাবিটহোল বিডি অ্যাপ মূলত সম্প্রচারক চ্যানেল গাজী টিভির ইউটিউব চ্যানেল।

এবারের বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা প্রস্তুতিপর্বের হাতেগোনা কয়েকটা ম্যাচ সম্প্রচার করবে নিজ নিজ দেশে। যার মধ্যে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভারতে সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও জিও হটস্টার। আজ শুরু হওয়া আফগানিস্তান-স্কটল্যান্ড ম্যাচসহ কিছু ম্যাচ ভারতে জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং করা হবে। পুনঃপ্রচার করা হবে আইসিসি টিভিসহ আইসিসির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। শ্রীলঙ্কায় ডায়লগ প্লে ও দ্য প্যাপারে চ্যানেলে লাইভ স্ট্রিমিং করা হবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ।

আজ শুরু হওয়া প্রস্তুতিপর্ব শেষ হবে ৬ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে আজ প্রস্তুতিপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলছে স্কটল্যান্ড। বাংলাদেশ নাম প্রত্যাহার করায় মূলত স্কটল্যান্ড সুযোগ পেয়েছে বিশ্বকাপে। স্কটিশরা বাছাইপর্বে দুই ম্যাচ খেলবে। পরবর্তী ম্যাচে ৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ নামিবিয়া। প্রস্তুতি পর্বে ভারত, ভারত ‘এ’—ভারতের এই দুটি খেলবে। শ্রীলঙ্কা ‘এ’ দল খেলবে ওয়ার্মআপ পর্বে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২৬২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

কোন দেশে কারা সম্প্রচার করবে

বাংলাদেশ

টিএসএম, র‍্যাবিটহোল বিডি

ভারত

জিও হটস্টার:

ভারত-দক্ষিণ আফ্রিকা

আইসিসি টিভি, আইসিসি প্ল্যাটফর্ম:

আফগানিস্তান-স্কটল্যান্ড, ভারত ‘এ’-সংযুক্ত আরব আমিরাত, কানাডা-ইতালি, নেপাল-আরব আমিরাত, আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-আয়ারল্যান্ড, নেপাল-কানাডা, নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্র, ইতালি-আরব আমিরাত, নামিবিয়া-ভারত ‘এ’

শ্রীলঙ্কা

দ্য প্যাপারে, ডায়লগ প্লে:

আফগানিস্তান-স্কটল্যান্ড, ভারত ‘এ’-সংযুক্ত আরব আমিরাত, কানাডা-ইতালি, নেপাল-আরব আমিরাত, আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান-আয়ারল্যান্ড, নেপাল-কানাডা, নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্র, ইতালি-আরব আমিরাত, নামিবিয়া-ভারত ‘এ’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-৭ ও ১৪ আসন: প্রতিপক্ষের সমালোচনায় অলি, থেমে নেই হুমামও

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

৯ বছরের প্রেম, বিয়ের দুই মাস পরই স্বামীকে হত্যা

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত