
ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে আজকের পত্রিকা। প্রথম ম্যাচে জি টিভিকে ২ উইকেটে হারিয়ে সুপার সিক্সটিনে পৌঁছে গেছে তারা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে আজকের পত্রিকা। প্রথমে ব্যাটিং করে ৬৮ রানের টার্গেট দেয় জি টিভি।
আজকের পত্রিকার অধিনায়ক রেজা করিম সর্বোচ্চ ৪৪ রান করে মেন অব দ্য ম্যাচ হয়েছেন। ৩ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আজকের পত্রিকা।
শহীদুল ইসলাম, রাহুল শর্মা, হুমায়ুন কবির, সৈয়দ ঋয়াদ, তানিম আহমেদ, জয়নাল আবেদীন খান আজকের পত্রিকার ক্রিকেট দলে ছিলেন।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
৫ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
১০ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
১২ ঘণ্টা আগে