Ajker Patrika

‘তোমরা বাংলাদেশকে গর্বিত করেছ’

ক্রীড়া ডেস্ক    
‘তোমরা বাংলাদেশকে গর্বিত করেছ’
বাংলাদেশের যুবাদের প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিম হাসান তামিম, রিশাদ হোসেন, শরীফুল ইসলামরা। ব্যস্ততার মাঝেও বাংলাদেশের যুবাদের শিরোপা জয়ের আনন্দে সামিল হয়েছেন তাঁরা। পাকিস্তানে বসেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন এই তিন ক্রিকেটার।

বাংলাদেশের যুবাদের সাফ জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। নিঃসন্দেহে তোমরা আবারও বাংলাদেশকে গর্বিত করেছ।’

রিশাদ লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলকে অভিনন্দন জানাই।’ নিজের বার্তায় শরীফুল লিখেছেন, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলকে জানাই বিশাল অভিনন্দন। এটা একটি দাপুটে জয় এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের এক উজ্জ্বল ইঙ্গিত।’

সাফজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, লিটন দাসরাও। মাশরাফি লিখেছেন, ‘অভিনন্দন।’ ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, চ্যাম্পিয়ন! সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬ জেতায় তরুণদের অভিনন্দন।’ অভিনন্দন জানাতে গিয়ে তামিম লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন।’

ভেরিফাইড ফেসবুক পেজে তাসকিন আহমেদ লিখেছেন, ‘বাংলাদেশকে অনেক অনেক অভিনন্দন! রোমাঞ্চকর টাইব্রেকারে ভারতের বিপক্ষে জিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা—দারুণ পারফরম্যান্স।’

যুবাদের প্রশংসা করে উইকেটরক্ষক ব্যাটার লিটন লিখেছেন, ‘দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন। দারুণ খেলেছে বাংলাদেশ দল। আমাদের গর্বিত করার জন্য ধন্যবাদ।’

ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। দুই অর্ধে দুই দলের দারুণ লড়াইয়ে কেউ গোলের দেখা পায়নি। ম্যাচ টাইব্রেকারে গড়ালে বাজিমাত করে বাংলাদেশ। ভারতের একটি শট ঠেকিয়ে দলটির জয়ের নায়ক গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত