
অফফর্মে থাকা জ্যাক ওয়েদারাল্ডের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ম্যাথু রেনশ। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে এই একটা পরিবর্তনই এনেছে অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়ানোর মিশনে বড় পরিবর্তনের পথে না হাঁটলেও ম্যাকাইতে নিজেদের সেরা ক্রিকেট খেলে সফরকারী দলকে থমকে দিতে চান অজিদের অধিনায়ক প্যাট কামিন্স।
ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর সিরিজ হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে এভাবে বাজেভাবে হারের পর তোপের মুখে পড়েছে ক্রিকেটের অন্যতম পরাশক্তিরা। কামিন্সদের ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকেরা।
সেই চাপে ভেঙে না পড়ে প্রত্যাবর্তনের গল্প রচনা করতে মুখিয়ে আছে অস্ট্রেলিয়া। গত কয়েক দিনে তাদের বেশ কয়েকজন ক্রিকেটার সংবাদমাধ্যমের সামনে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এই কথা শুনিয়েছেন। এবার কামিন্সের কণ্ঠেও শোনা গেল একই সুর। বাংলাদেশের কাছে হারকে অঘটন না বললেও নিজেরা যে চেনা ক্রিকেট খেলতে পারেননি, সেটাই বোঝাতে চাইলেন তিনি।
দ্বিতীয় টেস্টের আগে কামিন্স বলেন, ‘আমরা সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না (ডারউইন টেস্টে)। প্রথম টেস্টে আমরা কীভাবে খেলেছি, সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে চাই না। জানি, আমরা এরচেয়ে ভালো দল। আমার মনে হয়, সবাই এখন দারুণ ছন্দে আছে। গত সপ্তাহের পারফরম্যান্সে খানিকটা বিচ্যুতি ছিল। এই সপ্তাহে আমাদের সেরাটা দেখতে পাবেন।’
বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে কামিন্স বলেন, ‘আমি নিশ্চিত নই যে এটিই ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। তবে দেখুন, তারা (বাংলাদেশ) আসলে খুব ভালো একটি দল। তারা একটি শক্তিশালী ক্রিকেট দল। আমার মনে হয়েছে, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’
কামিন্স আরও যোগ করেন, ‘তারা (বাংলাদেশ) শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট খেলেছে। বেশ লড়াকু ছিল এবং ধৈর্য দেখিয়েছে। আমরা প্রথম দিন থেকেই পিছিয়ে পড়েছি। সেখান থেকে আর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারিনি।’

পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের পর সিআরসেভেন নাকি স্পষ্ট করে দিয়েছেন, জেসুস দায়িত্বে থাকলে তিনি আর দলে ফিরবেন না। পর্তুগিজ সাংবাদিক রুই সান্তোসের বরাতে এমন দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো।
৮ ঘণ্টা আগে
শেষের অপেক্ষায় লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আগামীকাল ভোরে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন এই তারকা ফুটবলার। তার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
৯ ঘণ্টা আগে
রান পাহাড় গড়ার পর দারুণ বোলিংয়ে তিন দিনেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল খুলনা। বাকি তিন ম্যাচ শেষ দিনে এসে ড্র হয়েছে। তিন ড্রয়ের দিনে ফিফটি করেই আলোটা দিজের দিকে টেনে নিয়েছেন রংপুরের অধিনায়ক আকবর আলী। তাঁর বীরত্বেই হার এড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
১০ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার অপেক্ষায় লিওনেল মেসি। আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে