
কুমিল্লায় খেলার অনিশ্চয়তা শেষ পর্যন্ত মোহামেডানকে নিয়ে গেল মুন্সিগঞ্জে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটি শুক্রবারের বদলে শনিবার হবে। ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে ঘিরে তৈরি হওয়া জটিলতার কারণেই ম্যাচটির সূচি ও ভেন্যুতে পরিবর্তন আনতে হয়েছে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা চলতি মৌসুমে ওই মাঠে লিগের ম্যাচ আয়োজন না করার জন্য বাফুফের কাছে দাবি জানিয়েছে। ফলে শুক্রবার সেখানে মোহামেডান-আরামবাগ ম্যাচ আয়োজন সম্ভব হয়নি।
শনিবার মুন্সিগঞ্জে অন্য কোনো লিগ ম্যাচ না থাকায় বাফুফে সেখানে এই ম্যাচটি সরিয়ে নিয়েছে। এতে কুমিল্লায় না খেললেও সূচিতে বড় ধরনের পরিবর্তন আসেনি মোহামেডানের।
তবে সামনে আরও বড় সমস্যা অপেক্ষা করছে। কুমিল্লার স্টেডিয়ামটি শেষ পর্যন্ত লিগের বাইরে থাকলে মোহামেডান ও আবাহনীর হোম ম্যাচগুলো কোথায় হবে, এখনো তার উত্তর নেই। গত মৌসুমে দুই বড় ক্লাবই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করেছিল।
মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান অবশ্য আপাতত বিকল্প ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানাননি। তাঁর ভাষায়, ‘আপাতত পরের ম্যাচটি মুন্সিগঞ্জে খেলি। হোম ভেন্যুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
১০ মিনিট আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
১৬ মিনিট আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২ ঘণ্টা আগে