৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন রোজারিওর দুই সন্তান লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া। এর জন্য আর্জেন্টাইনরা ভালোবাসায় সিক্ত করেছেন দুজনকে। তবে দেশকে গর্ব করার মতো উপলক্ষ এনে দেওয়ার পরও হত্যার হুমকি পেলেন মেসি ও দি মারিয়া।
গত বছর অজ্ঞাত বন্দুকধারীরা মেসির স্ত্রী আন্তেনেলা রোকুজ্জোর পরিবারকে তাদের সুপারমার্কেটে আক্রমণ করেছিল। হুমকি দিয়েছিল মেসিকে হত্যার। এবার একই হুমকি পেলেন দি মারিয়া। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার ভোরে রোজারিওতে হত্যার হুমকি পেয়েছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। মাদকদ্রব্য-সংক্রান্ত সহিংসতার জন্য আর্জেন্টিনার এই উত্তরাঞ্চলীয় শহরটির বেশ বদনাম আছে।
নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন দি মারিয়া। পরে চলে যান বেনফিকায়। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্তাস ঘুরে আবারও যোগ দিয়েছেন পর্তুগিজ ক্লাবটিতে। তবে ৩৬ বছর বয়সী তারকা ক্যারিয়ার শেষ করতে চান শৈশবের ক্লাবে। আর এমন ইচ্ছে প্রকাশের এক সপ্তাহ পরেই পেলেন মৃত্যুর হুমকি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িতে এসে কিছু লোক আবাসিক এলাকায় অবস্থিত দি মারিয়ার বাড়ির সামনে একটি চিহ্ন রেখে গেছে। আর্জেন্টাইন তারকা দেশে ফিরলে মূলত এখানেই থাকেন। হুমকিদাতাদের রেখে যাওয়া কাগজে দি মারিয়ার পরিবারকে সম্বোধন করে লেখা, ‘আপনার পরিবার আনহেলকে বলবেন, রোজারিও না ফিরতে। নয়তো আমরা পরিবারের সদস্যদের একজনকে খুন করব। এমনকি পুল্লারোও (প্রাদেশিক গভর্নর) বাঁচাতে পারবেন না। আমরা এই হুমকিপত্রই ফেলে যাচ্ছি না। আমরা বুলেট এবং মৃত্যু লোককেই ফেলে যাচ্ছি।’

অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
১১ মিনিট আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে রীতিমতো নাচিয়ে ছেড়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরীদের আগুনে বোলিংয়ে স্কোরবোর্ডে ২০০ রানও জমা করতে পারেনি অজিরা। ধারাভাষ্যকার ক্যারি ও’ কিফ বাংলাদেশের এমন পারফরম্যান্সে মুগ্ধ।
১ ঘণ্টা আগে
শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে