টাইফয়েড ও প্লেগ সৃষ্টির জন্য দায়ী দুটি ব্যাকটেরিয়ার জিনগত প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যদিও প্রাচীন মিশর এবং আক্কাদিয়ান সাম্রাজ্যসহ আরও বেশ কয়েকটি প্রাচীন সাম্রাজ্য ধ্বংস হওয়ার পেছনে জলবায়ু পরিবর্তন ও শাসক পরিবর্তনকে দায়ী করেন বিজ্ঞানীরা। গ্রিসের ক্রিটে হ্যাগিওস চারালম্বোস নামের একটি প্রাচীন সমাধিস্থল খনন করে মানুষের হাড় ও দাঁতে পাওয়া ব্যাকটেরিয়া পরীক্ষা ও গবেষণা করে জার্মানির একদল প্রত্নতাত্ত্বিক মনে করছেন, প্রাচীন সভ্যতা ধ্বংসের পেছনে টাইফয়েড এবং প্লেগ মহামারিরও ভূমিকা থাকতে পারে।
ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যানথ্রোপলজির প্রত্নতাত্ত্বিকেরা এ গবেষণা চালিয়েছেন। কারেন্ট বায়োলজি সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষণা দলটির নেতৃত্বে ছিলেন প্রত্নতাত্ত্বিক গুনার নিউম্যান। তাঁরা সমাধিস্থল খনন করে খ্রিষ্টপূর্ব ২২৯০ থেকে খ্রিষ্টপূর্ব ১৯০৯ সময়ের মধ্যে মারা যাওয়া ৩২ ব্যক্তির দাঁত থেকে ডিএনএ সংগ্রহ করেন। এরপর গবেষক দল দাঁতের ডিএনএতে মুখে বসবাসকারী ব্যাকটেরিয়ার সন্ধান পান।
তাঁরা বলেছেন, দুটি নমুনার মধ্যে ওয়াই পেস্টিসের উপস্থিতি পাওয়া গেছে এবং অন্য দুটি নমুনার মধ্যে সালমোনেলা এন্টারিকা ব্যাকটেরিয়ার দুটি ধরন পাওয়া গেছে, যা টাইফয়েড জ্বরের কারণ।
গবেষকদের পাওয়া প্রমাণগুলো এই ইঙ্গিত দেয় যে, এসব ব্যাকটেরিয়া ব্রোঞ্জ যুগেও ছিল এবং সেই সময়ে সংক্রামক হয়ে ওঠার সক্ষমতাও ছিল। তবে তাঁরা বলছেন, কীভাবে এই ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ ছড়াত তা তাঁদের কাছে এখনো স্পষ্ট নয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের শেষের দিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সামাজিক পরিবর্তনের জন্য ওয়াই পেস্টিস বা সালমোনেলা এন্টারিকাকে এককভাবে দায়ী করা হয়। আমরা গবেষণায় দেখেছি, ডিএনএ প্রমাণগুলো এটাই বলছে যে জলবায়ু পরিবর্তন ও অভিবাসনের পেছনে সংক্রামক রোগগুলোর ভূমিকা আছে।

কুখ্যাত এই শিকারি প্রাণীর জীবাশ্মটি (ফসিল) উচ্চতায় ১২ ফুটেরও (৪ মিটার) বেশি। সোথবিসের তথ্য অনুযায়ী, কঙ্কালটির ৬০ শতাংশের বেশি হাড় উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পূর্ণাঙ্গ টি. রেক্স জীবাশ্মগুলোর একটি।
২ দিন আগে
বিজ্ঞানীরা প্রথমবারের মতো আন্তঃনাক্ষত্রিক মহাকাশে একটি চিনিজাতীয় অণুর সন্ধান পেয়েছেন। গবেষণায় দেখা গেছে—এরিথ্রুলোজ (Erythrulose) নামে পরিচিত এই চিনি রাস্পবেরি, কিউই এবং বিভিন্ন লাল রঙের ফলে প্রাকৃতিকভাবে পাওয়া যায়।
৪ দিন আগে
পৃথিবীর নিজ অক্ষের ওপর হেলানো অবস্থান এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল চলার কারণে, আজ ৮ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১১টা ১০ মিনিট) বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯৯ শতাংশ, অর্থাৎ প্রায় ৮২০ মানুষ একই সময়ে দিনের আলো অথবা গোধূলির আলো অনুভব করবেন।
৯ দিন আগে
তিনি ইতিমধ্যেই একবার বিশ্বকে বদলে দিয়েছেন। তাঁর হাত ধরে আবিষ্কৃত নীল লাইট-এমিটিং ডায়োড (এলইডি) আমাদের দৈনন্দিন জীবনকে আমূল পরিবর্তিত করেছে। কম্পিউটার, মোবাইল ফোন, বড় স্ক্রিন, ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে বৈদ্যুতিক বিলবোর্ড—সবকিছুই আজ আলো ছড়াচ্ছে তাঁর সেই যুগান্তকারী আবিষ্কারের কল্যাণে।
১০ দিন আগে