হাসির মাত্রা ছাড়িয়ে গেলে অনেকে বলে থাকেন—‘হাসতে হাসতে মরে যাচ্ছি’। কিন্তু আসলেই কি মানুষ হাসতে হাসতে মরতে পারে? এর সম্ভাবনা খুবই কম হলেও কার্যত এমন ঘটনা অসম্ভব কিছু নয় এবং এর প্রমাণও রয়েছে। প্রাচীন গ্রিস থেকে আধুনিককাল পর্যন্ত রাজা, শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষের এভাবে মৃত্যুর দৃষ্টান্ত পাওয়া যায়।
বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে চিকিৎসকেরা অতীতে হাসি সম্পর্কিত মৃত্যুর প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন।
হাসি মানবশরীরে কয়েকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো হৃৎপিণ্ডে হাসির প্রভাব। বিরল হলেও অতিরিক্ত হাসার কারণে মানুষ ‘হাসির প্রভাবে সংজ্ঞাহীন’ হতে পারে। অতিরিক্ত হাসির কারণে ব্যক্তির রক্তচাপ অতি দ্রুত কমে যেতে পারে, এর ফলে স্বতন্ত্র স্নায়ুতন্ত্র থেকে উচ্চতর প্রতিক্রিয়া আসতে থাকে। স্বতন্ত্র স্নায়ুতন্ত্র বলতে এক ধরনের স্নায়ুর নেটওয়ার্ক বোঝায় যেগুলো অনৈচ্ছিক শারীরিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। যেমন, ফুসফুস, হৃৎপিণ্ড, পরিপাক তন্ত্র। স্বতন্ত্র স্নায়ুতন্ত্রের প্রতিক্রিয়ার ফলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না। এতে মানুষ সাময়িকভাবে জ্ঞান হারাতে পারে।
নিউইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজির কার্ডিওলজির প্রধান এবং চিকিৎসা বিষয়ক ডিভাইস উদ্ভাবন বিভাগের পরিচালক ড. টড কোহেন লাইভ সায়েন্সকে বলেন, ‘আপনি যখন হাসেন, আপনার বুক তখন ওঠানামা করে এবং এতে বক্ষ গহ্বরের চাপে পরিবর্তন আসে। এ পরিবর্তন ভ্যাগাস স্নায়ুতে প্রভাব ফেলতে পারে। ভ্যাগাস স্নায়ু মস্তিষ্ক ও বেশির ভাগ অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে সংকেত পৌঁছে দেয়। ভ্যাগাস স্নায়ুতে চাপ পড়লে মাথা ঘোরাতে পারে। এমনকি মানুষ জ্ঞানও হারাতে পারে। বিশেষ করে যখন হাসির মাত্রা ছাড়িয়ে যায়।
হাসির কারণে জ্ঞান হারিয়ে ফেলার ঘটনা প্রথম রেকর্ড করা হয় ১৯৯৭ সালে। টেলিভিশন শো সিনফিল্ডে অট্টহাসিতে ফেটে পড়লে উচ্চরক্তচাপে আক্রান্ত ৬২ বছর বয়সী এক রোগী বেশ কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন। এ ছাড়া তাঁর অন্যান্য হৃদ্রোগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তখন থেকে রোগটিকে ‘দ্য সিনফিল্ড সিনকোপ’ বলা হয়।
কোহেন বলেন, ‘এ পরিস্থিতির কারণে রোগীটির মৃত্যু না হলেও এ ধরনের সিনকোপে সাধারণত ব্যক্তি কয়েক মিনিটের জন্য অজ্ঞান থাকেন। হাসির কারণে সৃষ্ট সিনকোপের কারণে হৃৎক্রিয়া থেমে যেতে পারে। এ ধরনের জ্ঞান হারানোর সবচেয়ে বড় বিপদ হলো এগুলো ভয়ানক পরিস্থিতিতে ফেলে দিতে পারে।’
সম্ভাবনা খুব কম থাকলেও কোহেনের মতে, এ ধরনের পরিস্থিতিতে কেউ পড়ে যেতে পারেন এবং মাথায় আঘাত পেতে পারেন বা সিঁড়ি থেকে পড়ে যেতে পারেন বা সাবওয়ে টার্মিনাল থেকে পড়ে ট্রেনের নিচে আসতে পারেন আর তার মৃত্যু হতে পারে।
হাসির কারণে হৃৎপিণ্ড, ফুসফুস ও মস্তিষ্কে বায়ু প্রবেশের পরিমাণ প্রভাবিত হতে পারে। অতি আনন্দে শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে যেতে পারে এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে উচ্চহাসির ফলে সৃষ্ট অস্বাভাবিক শ্বাস–প্রশ্বাস।
২০০৯ সালে ১০৫ জন শ্বাসকষ্টের রোগীর ওপর জরিপ চালিয়ে গবেষকেরা বলেন, ৪০ শতাংশেরও বেশি মানুষের হাসির কারণে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কারও কাছে ইনহেলার না থাকলে শ্বাসকষ্ট গুরুতর রূপ নিতে পারত।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া হেলথের হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. মেগান কামাথ বলেন, তাত্ত্বিকভাবে উচ্চহাসির কারণে স্বরতন্ত্রের ওপর আকস্মিক টান পড়তে পারে। এ ধরনের পরিস্থিতিকে ল্যারিঙ্গোস্পাজম বলে। যদি আক্রান্ত ব্যক্তি হাসির সময় যথেষ্ট অক্সিজেন না পান তাহলে একে অ্যাসফিক্সিয়েশন বা শ্বাসরুদ্ধ অবস্থা বলে। তবে, এতে মৃত্যুর আশঙ্কা খুব কম।
এক ই–মেইল বার্তায় মেগান লাইভ সায়েন্সকে বলেন, ‘হাসার কারণে শ্বাসরোধ বা হৃৎক্রিয়া বন্ধে মৃত্যুর খবর পাওয়া গেলেও এটি এখনো স্বাস্থ্যবান ব্যক্তিদের জন্য মৃত্যুর কারণ হয়ে ওঠার কথা জানা যায়নি।’
কোহেন বলেন, ‘হাসি ক্ষতিকর নয় বরং বেশ কয়েকটি স্বাস্থ্যক্ষেত্রে এটি বেশ উপকারী।’

পৃথিবীসহ সৌরজগতের সবকিছু সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্যের বয়স এখন ৪৬০ কোটি বছর। পৃথিবী ও এর বাসিন্দাদের কিরণ-উত্তাপ দিয়ে টিকিয়ে রাখা এই নক্ষত্র আরও ৪৫০ থেকে ৫৫০ কোটি বছর বেঁচে থাকবে। এরপর সূর্যের মৃত্যুটা কেমন হতে পারে—সে আভাস বিজ্ঞানীরা সম্প্রতি পেয়েছেন মহাকাশে একটি ন
১১ দিন আগে
তিনি নিজের উদ্ভাবন আর দূরদর্শী চিন্তা দিয়ে আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার শেষ জীবন কেটেছে চরম একাকিত্ব, দারিদ্র্য আর অবহেলায়। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি যখন নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পাওয়া যায়, তখন তাঁর পকেটে পড়ে ছিল মাত্র ৩৩ সেন্ট!
১১ দিন আগে
হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১২ দিন আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
১৩ দিন আগে