
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেটকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় সকালে কেপ ক্যানাভেরাল থেকে ‘নিউ গ্লেন’ রকেটটি উৎক্ষেপিত হয়। এটি মহাকাশ বাণিজ্য নতুন দিগন্তের সূচনা করছে।
এটি ব্লু অরিজিনের জন্য একটি গুরুত্বপূর্ণ মিশন। কারণ তারা স্পেসএক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, যেটি বর্তমানে বাণিজ্যিক মহাকাশ শিল্পে শীর্ষে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্লু অরিজিন বলে, ‘উৎক্ষেপণ শুরু হলো! নিউ গ্লেন তার প্রথম মহাকাশ অভিযানে রওনা দিল।’
ব্লু অরিজিন আরও জানিয়েছে, ‘নিউ গ্লেন কারমান রেখা পেরিয়ে আন্তর্জাতিক মহাকাশ সীমা অতিক্রম করেছে!’
এ ছাড়া, ব্লু রিং অ্যাডভান্সড স্পেসশিপ প্রোটোটাইপটি কক্ষপথে পৌঁছানোর পর ভালোভাবে কাজ করছে এবং ডেটা সংগ্রহ করছে বলে জানানো হয়েছে।
তবে, প্রথম স্তরের বুস্টারটি ফেরত আসতে সক্ষম হয়নি এবং এটি অবতরণের সময় হারিয়ে যায়।
ব্লু অরিজিনের সিইও ডেভ লিম্প বলেন, ‘প্রথম প্রচেষ্টাতেই নিউ গ্লেন কক্ষপথে পৌঁছানোয় আমি অত্যন্ত গর্বিত। প্রথমবারের মতো বুস্টারটি পুনরায় অক্ষত অবস্থায় নামানো একটি উচ্চাভিলাষী লক্ষ্য, তা আমরা আগেই জানতাম। তবে আজকের মিশন থেকে আমরা অনেক কিছু শিখব এবং আগামী বসন্তে পরবর্তী উৎক্ষেপণে চেষ্টা করব।
ব্লু অরিজিনের পরিকল্পনা ছিল যে, আটলান্টিক মহাসাগরের ৬২০ মাইল (১০০০ কিলোমিটার) দূরে তাদের বুস্টারটি একটি ড্রোন শিপে অবতরণ করানো। তবে এটি সফল হয়নি।
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ব্লু অরিজিনের সফল উৎক্ষেপণের জন্য বেজোসকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘প্রথম প্রচেষ্টাতেই কক্ষপথে পৌঁছানোর জন্য অভিনন্দন।’
এদিকে, স্পেসএক্সও একই দিনে তাদের নতুন রকেট স্টারশিপের আরেকটি কক্ষপথ পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিকল্পনা করেছে। এর আগে সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কথা থাকলেও মহাকাশযানটিতে বরফ জমার কারণে এ পরিকল্পনা বাতিল করে কোম্পানিটি।
প্রায় ৩০ তলা সমান রকেটটি দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম অংশটি পুনর্ব্যবহারযোগ্য। এতে সাতটি ইঞ্জিন রয়েছে। রকেটটি ভারী লোড বা যন্ত্রপাতি (যেমন—উপগ্রহ, মহাকাশযান, বা অন্যান্য যন্ত্রপাতি) মহাকাশে পাঠানোর জন্য ব্যবহৃত হবে। তবে উৎক্ষেপণের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। নাসা মহাকাশচারী জন গ্লেনের নাম অনুসারে এই রকেটের নামকরণ করা হয়েছে। পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম আমেরিকান নভোচারী ছিলেন তিনি।
ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তাদের সর্বশেষ মিশন এনজি–১–এর মাধ্যমে ইলন মাস্কের লক্ষ্য করেছেন। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। বেজোসের এই মিশনটি স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার উদ্দেশ্যে এবং এর মাধ্যমে তিনি মাস্কের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে চান। কারণ মাস্কের স্পেসএক্স বর্তমানে মহাকাশ উৎক্ষেপণের বাজারে শীর্ষস্থান দখল করে রেখেছে।
মাস্কের স্পেসএক্স তার বহুল ব্যবহৃত ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে রকেট উৎক্ষেপণের বাজারে আধিপত্য বিস্তার করেছে। এটি বাণিজ্যিক খাত, পেন্টাগন এবং নাসা–এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নিউ গ্লেন রকেটটি স্পেসএক্সের ২৩০ ফুট দীর্ঘ ফ্যালকন ৯ রকেটকে অনেক বড় এবং এটি ভারী পে-লোড বহনের জন্য ডিজাইন করা হয়েছে।
নিউ গ্লেন রকেটটির পে-লোড ক্ষমতা ফ্যালকন ৯ এবং ‘ফ্যালকন হেভির’ মধ্যে অবস্থান করে। তবে এটি ২০টি ট্রাকের সমান পে-লোড বহন করতে সক্ষম।
ব্লু অরিজিন ইতিমধ্যে নিউ গ্লেন রকেটের মাধ্যমে দুটি মঙ্গল গ্রহ প্রোব উৎক্ষেপণের জন্য নাসার একটি চুক্তি পেয়ে গেছে। এ ছাড়া, এই রকেটটি প্রজেক্ট কুইপার নামে একটি স্যাটেলাইট ইন্টারনেট কনস্টেলেশন চালু করতে সহায়তা করবে, যা স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতা করার উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে।
বর্তমানে, মহাকাশ প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে স্পেসএক্স। অন্যান্য প্রতিদ্বন্দ্বী যেমন ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স, এ্যারিয়েনস্পেস এবং রকেট ল্যাব অনেক পেছনে রয়েছে।
মাস্কের মতো বেজোসেরও মহাকাশের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। তবে যেখানে মাস্ক মঙ্গল গ্রহে উপনিবেশ গড়ার স্বপ্ন দেখেন, বেজোস পৃথিবী রক্ষা করার জন্য ভারী শিল্পগুলোকে মহাকাশে ভাসমান প্ল্যাটফর্মে স্থানান্তর করার কল্পনা করেন।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট

পেরুর আন্দিজ পর্বতমালায় নতুন একটি প্রজাতির গিরগিটির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সান মার্কোস ইউনিভার্সিটির দ্য ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। নতুন প্রজাতির গিরগিটি আবিষ্কার নিয়ে গবেষণাটি সুইজারল্যান্ডের বৈজ্ঞানিক সাময়িকী ডাইভারসিটিতে প্রকাশিত হয়েছে।
২ ঘণ্টা আগে
ভবিষ্যতে মহাকাশে অভিযান চালানোর প্রস্তুতির অংশ হিসেবে চাঁদের জন্য পারমাণবিক চুল্লি তৈরির প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া। চাঁদে স্থায়ী ঘাঁটি বানাতে, প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে এবং আরও গভীর মহাকাশে অভিযান পরিচালনায় পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে দেশগুলো।
৩ ঘণ্টা আগে
সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, সংকেতটি এসেছে ‘বিটা পিক্টোরিস বি’ নামের একটি গ্যাসীয় গ্রহ থেকে। তবে এর সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণের কোনো সম্পর্ক নেই। বরং সংকেতটি গ্রহটির অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের
১৭ ঘণ্টা আগে
মাছ ধরার সময় দুর্ঘটনাবশত মলদ্বার দিয়ে শরীরের ভেতরে জ্যান্ত বাইম মাছ ঢুকে যাওয়ার মতো এক অত্যন্ত বিরল ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল বাংলাদেশে। পেটের মারাত্মক সংক্রমণ ও অসহ্য যন্ত্রণা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের...
২১ ঘণ্টা আগে