এযাবৎকালের মানুষের তৈরি তীক্ষ্ণতম বা সবচেয়ে সূক্ষ্ম অগ্রভাগ বিশিষ্ট বস্তুটি হলো একটি সুচ। এই সুচের ডগাটির আকার আয়তন একটি পরমাণুর সমান!
সুচটি তৈরি করা হয়েছে টাংস্টেন ধাতু দিয়ে। প্রথম এমন বস্তু তৈরির প্রক্রিয়াটি খুব একটা জটিল ছিল না। নাইট্রোজেন ভর্তি টিউবের ভেতর একটি সরু টাংস্টেনের তার স্থাপন করা হয়। এরপর এটিকে অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্রে উন্মুক্ত করে তৈরি করা হয়েছিল বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ বস্তু। যে যন্ত্রটিতে এই কাজটি করা হয়েছিল সেটির নাম ফিল্ড আয়ন মাইক্রোস্কোপ।
টাংস্টেনের বক্রতা (কার্ভেচার) যেখানে বেশি সেখানে নাইট্রোজেন দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এই প্রক্রিয়ায় অবশেষে পারমাণবিক ব্যাসার্ধের সমান একটি অগ্রভাগ তৈরি হয়।
এই ধরনের অতিসূক্ষ্ম সুচ (ন্যানো টিপস) পারমাণবিক পর্যায়ে (রেজুলেশন) পদার্থের পৃষ্ঠের বৈশিষ্ট্য যাচাই করতে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি (এসটিএম) পদ্ধতিতে ব্যবহার করা হয়।
উল্লেখ্য, একটি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ প্রায় দশমিক ১ ন্যানোমিটার বা এক মিটারের ১ হাজার কোটি ভাগের এক ভাগ মাত্র।
সূত্র: বিবিসি

সপ্তদশ শতাব্দীর এক অনন্য জ্যোতির্বিজ্ঞান যন্ত্র বা ‘অ্যাস্ট্রোল্যাব’ লন্ডনের সোথবি’স নিলামঘরে ইতিহাস সৃষ্টি করেছে। লাহোরে তৈরি এই পিতলের বিশাল যন্ত্রটি ২০ লাখ পাউন্ডের বেশি (প্রায় ২.৭৫ মিলিয়ন ডলার) দামে বিক্রি হয়েছে।
৭ দিন আগে
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং বিশ্ববিখ্যাত রসায়নবিদ চার্লস লিবার এখন চীনের শেনজেনে নিজের নতুন গবেষণাগার তৈরি করেছেন। মার্কিন কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন ও কর ফাঁকির অভিযোগে দণ্ডিত হওয়ার তিন বছর পর, ৬৭ বছর বয়সী এই বিজ্ঞানী এখন বেইজিংয়ের অন্যতম জাতীয় অগ্রাধিকারমূলক...
৯ দিন আগে
পুষ্টিগুণ ও ভেষজ গুণের জন্য বহুদিন ধরেই সমাদৃত শজনেগাছ। তবে সাম্প্রতিক গবেষণায় এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। বলা হচ্ছে, এটি পানির ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক দূর করতেও অত্যন্ত কার্যকর!
১১ দিন আগে
পারমাণবিক শক্তি বর্তমান বিশ্বের অন্যতম প্রধান কার্বন-মুক্ত শক্তির উৎস। যখন বিশ্ব জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) পারমাণবিক শক্তিকে একটি অনন্য ও টেকসই সমাধান হিসেবে চিহ্নিত করেছে। এখানে পারমাণবিক শক্তির পেছনের বিজ্ঞান, এর উৎপাদনের
১২ দিন আগে