
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দেয়ালে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চাপা পড়ে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার দায়িত্বরত কর্মকর্তা।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দেয়ালে ধাক্কা খায়। এ সময় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের এক কর্মকর্তা চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
দুর্ঘটনার কারণ এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের আলো ফুটতেই চারদিকে শত শত পাখির কিচিরমিচির। গাছের ডালে সারি বেঁধে বসে থাকে সাদা বক, পাশে কালো পানকৌড়ির দল। বাসায় বসে থাকা সদ্য ফোটা ছানাগুলো মা পাখিদের খাবার নিয়ে ফিরতে দেখলেই ডানা ঝাপটে মুখ তুলে খাবার চায়। দূর থেকে মনে হয়, এটি যেন মানুষের গ্রাম নয়, পাখিদের এক নিরাপদ আশ্রয়স্থল।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের চা বিক্রেতা সামিরুল শাহ (৬০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পূর্বের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে তারা। এ ঘটনায় প্রধান আসামি মুন্টু হোসেনকে (৫০) মাদারীপুরের রাজৈর
৩৭ মিনিট আগে
আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তার এবং বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরিশালের কালাবদর নদতীরবর্তী মেহেন্দীগঞ্জের প্রত্যন্ত ‘চর ভোলানাথ’ আদর্শ গ্রামে। এই এলাকায় নিরাপত্তা জোরদারের পরও অধিকাংশ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে চলন্ত একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
১ ঘণ্টা আগে