
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজের নিচে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা একটি অবৈধ অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩টি অটোরিকশা ও আটটি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা কোটি টাকার বেশি ক্ষতির দাবি করেছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজে থাকা চালকেরা জানান, তাঁরা গাড়ি রেখে দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ আগুনের সূত্রপাত হলে কয়েক মিনিটের মধ্যেই তা পুরো গ্যারেজে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক অটোরিকশা দাউ দাউ করে জ্বলতে থাকে। কেউ কোনো গাড়ি বের করার সুযোগ পাননি।
খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী মো. জাহিদ জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত খবর পেলেও যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আরও দ্রুত পৌঁছাতে পারলে ক্ষতির পরিমাণ কম হতে পারত।
সওজের অফিস সহায়ক হারুন অর রশিদ বলেন, সরকারি জায়গা দখল করে স্থানীয় মিন্টু মেম্বারের নেতৃত্বে কয়েকজন প্রভাবশালী দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যারেজটি পরিচালনা করে আসছিলেন। একাধিকবার নিষেধ করা হলেও গ্যারেজটি সরানো হয়নি। সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা না থাকলেও সরকারি বিদ্যুতের সংযোগ ব্যবহার করা হচ্ছিল।
সওজের গাড়িচালক নাসির বলেন, এটি নিয়ে একই স্থানে তৃতীয়বারের মতো আগুন লাগার ঘটনা ঘটল। অতীতের ঘটনাগুলো থেকেও শিক্ষা নেওয়া হয়নি। বারবার সতর্ক করার পরও অবৈধ গ্যারেজটি বন্ধ করা যায়নি।
ফুল বিক্রেতা নিয়ামত উল্লাহ জানান, সব সঞ্চয় ও ঋণের টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করছিলেন। প্রতিদিন ১৪০ টাকা ভাড়া দিয়ে গ্যারেজে গাড়ি রাখতেন। আগুনে তাঁর একমাত্র সম্বলটিও পুড়ে গেছে।
অটোরিকশামালিক আবুল ব্যাপারী জানান, তাঁর ৯টি অটোরিকশা আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ভোরের আলো ফুটতেই চারদিকে শত শত পাখির কিচিরমিচির। গাছের ডালে সারি বেঁধে বসে থাকে সাদা বক, পাশে কালো পানকৌড়ির দল। বাসায় বসে থাকা সদ্য ফোটা ছানাগুলো মা পাখিদের খাবার নিয়ে ফিরতে দেখলেই ডানা ঝাপটে মুখ তুলে খাবার চায়। দূর থেকে মনে হয়, এটি যেন মানুষের গ্রাম নয়, পাখিদের এক নিরাপদ আশ্রয়স্থল।
২৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের চা বিক্রেতা সামিরুল শাহ (৬০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পূর্বের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে তারা। এ ঘটনায় প্রধান আসামি মুন্টু হোসেনকে (৫০) মাদারীপুরের রাজৈর
৩৭ মিনিট আগে
আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তার এবং বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরিশালের কালাবদর নদতীরবর্তী মেহেন্দীগঞ্জের প্রত্যন্ত ‘চর ভোলানাথ’ আদর্শ গ্রামে। এই এলাকায় নিরাপত্তা জোরদারের পরও অধিকাংশ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে চলন্ত একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
১ ঘণ্টা আগে