
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কেবল দুটি অ্যাকাউন্ট রয়েছে, যেগুলো ব্লু টিক দেওয়া। এর বাইরে তাঁর নামে থাকা ৫০টির বেশি ভুয়া আইডি ও পেজ সরিয়ে ফেলা হয়েছে। এসব আইডি ও পেজ থেকে এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল।
রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমরা নিশ্চিত করছি, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ (ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি) ভেরিফাই করেছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া ছাড়া তাঁর আর কোনো অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের নামে থাকা অর্ধশতাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বিএনপির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দপ্তর সরিয়ে ফেলেছে বলে জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র।
মাহদী আমিন বলেন, জাইমা রহমানের নামে থাকা ৫০টির বেশি ফেক আইডি ও পেজ রিমুভ করা করেছে। এসব আইডি ও পেজ থেকে ডিপফেক ও এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। আরও কিছু আইডি ও পেজ অবশিষ্ট আছে। সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের নামেও বেশ কয়েকটি ভুয়া পেজ খোলা হয়েছে জানান মাহদী আমিন।
তিনি বলেন, ‘এসব পেজ থেকে এআই দিয়ে তৈরি বানোয়াট ও মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে। আমরা নিশ্চিত করছি, জুবাইদা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই। সুতরাং, সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

জামায়াত সমর্থক ১৮ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল। সেই সঙ্গে বর্তমান সরকারের গত চার মাসে তাঁদের সবগুলো নথি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা বিচার নিশ্চিত করুন। না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন.....
১ দিন আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আজ মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পুরান ঢাকার মাহুতটুলিতে তারা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
১ দিন আগে
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ সকল গুম-খুন এবং শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবে পাঁচ বছরের মেয়াদ সম্পূর্ণ করতে...
১ দিন আগে