
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের জোর দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অপরিহার্য মনে করে। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের অষ্টম দিনের সংলাপ শেষে এ কথা জানান তিনি।
শাকিল উজ্জামান তাঁর বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অনুপস্থিতিকে বিগত সময়ে নির্বাচনব্যবস্থার ত্রুটির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না থাকায় সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। বরং বারবার ভোট ডাকাতির নির্বাচন হয়েছে। এই অবস্থা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
শাকিল আরও বলেন, একটি ‘ফ্যাসিবাদী ও স্বৈরাচারী রাষ্ট্র’ প্রতিষ্ঠার উদ্দেশ্যেই খুনি হাসিনা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করেন। সরকার নিজেই ক্ষমতায় থেকে ভোট ডাকাতির নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ওপর বারবার জুলুম-নির্যাতন করেছে। এ ধরনের কার্যকলাপে জনগণের আস্থা নষ্ট হয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। গণঅধিকার পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, দেশে ভোট ডাকাতির নির্বাচন বন্ধ করতে এবং একটি সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অত্যন্ত জরুরি।
শাকিল উজ্জামান তাঁর বক্তব্যে এই ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এর মাধ্যমেই কেবল জনগণের ভোটাধিকার সুরক্ষিত হতে পারে এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব।
গণঅধিকার পরিষদ আশা করে, জাতীয় ঐকমত্য কমিশন এই দাবির গুরুত্ব অনুধাবন করবে এবং একটি টেকসই সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনর্বহাল ছাড়া বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, যা দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১০ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৩ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১৬ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে