
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পিটিয়ে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। মবের হুমকিতেই শাকিল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মনে করেন এই এনসিপি নেতা।
আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এমনটি জানান তারেক রেজা।
ওই পোস্টে এনসিপি নেতা তারেক রেজা বলেন, ‘ঢাবির এক ছাত্র খুন হয়েছে। হ্যাঁ, তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে “শাতেমে রসুল” ট্যাগ দিয়ে। ঘটনাটি আরও এক বছর আগের। কোনো এক পোস্টে “মুহাম্মদ” নাম উল্লেখ করে একটা বাজে কমেন্ট করে ছেলেটি। করার পর সাথে সাথে ডিলিটও করে। এক বছর পর হুট করে এলাকার একজন পুরোনো স্ক্রিনশট সামনে আনে। ভিক্টিমসহ ভিক্টিমের পুরো পরিবারকে হুমকি দেয়। ছেলেটা বারবার ফেসবুকে পোস্ট করে ক্ষমা চায় আর দাবি করে, উক্ত কমেন্টটি নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ছিল না।’
পোস্টে তারেক আরও বলেন, ‘ছেলেটা বারবার নিজেকে ইমানদার দাবি করে। তবু তথাকথিত মব ছাড় দিতে নারাজ। প্রকাশ্যে ঘোষণা দেয় যে আজ সকালে তাদের পুরো পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পেটাবে এবং এলাকা ছাড়া করবে। একটা মানুষও আইনের দ্বারস্থ হয়নি। ছেলেটা শেষ পর্যন্ত নিজের জন্য নিজের পরিবারের ওপর আসা এই হুমকি আর জিল্লতি নিতে না পেরে আত্মহত্যা করেছে। চারিদিকে বেশ সুনসান নীরবতা লক্ষ করা যাচ্ছে। কিছু কিছু নীরবতা তীব্র প্রলয়ঙ্কারী ঝড়ের আগমনী বার্তা দেয়। আমার কাছে এই নীরবতাও তেমনই মনে হচ্ছে।’
উল্লেখ্য, আজ সকাল ১০টায় মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে তাঁকে অনলাইনে ও বাসায় গিয়ে নানা হুমকি দেওয়া হয়।

প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
৮ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১১ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের...
১২ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে। এ কর্মসূচির প্রয়োজনীয়
১২ ঘণ্টা আগে