
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। আজ বৃহস্পতিবার রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই সহযোগী সংগঠনটির নেতারা।
আজ বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তাঁরা।
ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, ‘আমরা সাবধান করে দিচ্ছি ড. ইউনূসকে। আপনার যদি মনে হয়, এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনার পাশে গিয়ে কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। যদি আজকে রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করেন। না হলে রাতে আপনার বাসার পাশে গিয়ে এ কণ্ঠ শোনানো হবে।’
ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জন্য যেভাবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও দিয়েছি, সেভাবে যমুনা ঘেরাও করব।’
সমাবেশে ছাত্রশক্তির নেতা-কর্মীরা বলেন, ‘এনসিপি নেত্রী জান্নাত আরা রুমি লাগাতার সাইবার বুলিংয়ের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাঁকে দীর্ঘদিন ধরে সাইবার বুলিং করা হয়েছিল, থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি তিনি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির বলেন, ‘ওসমান হাদির ওপর গুলির ঘটনার এত দিন পার হলেও এখন পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হয়নি। অন্যদিকে এ দেশের জঙ্গি, খুনি ও অপরাধীদের যাঁরা দেশে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, পালন করছেন, তাঁদের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো শক্ত বার্তা দিতে পারেনি।’ পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য একটি দেশের তাঁবেদারি করছে বলে অভিযোগ করেন ছাত্রশক্তির এই নেতা।
সমাবেশে ছাত্রশক্তির নেতা-কর্মীরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘হাদিরা মরে না, ’২৪ হারে না’, ‘৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ নানা স্লোগান দেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে যান। সেখান থেকে আবার রাজু ভাস্কর্যে আসেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতা এবং আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
৪ মিনিট আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১৭ মিনিট আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
৩ ঘণ্টা আগে