
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সরকার জঙ্গি অভিযানের নামে ‘নাটক’ করছে। আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
এর আগে গত শনিবার ভোরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকে নারীসহ ১০ জনকে আটক করা হয়।
ওই অভিযানের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘যখন আন্দোলন উঠতে থাকে, তখন জঙ্গি নাটক শুরু হয়। এখন জঙ্গির কথা বলে মানুষের দৃষ্টি সরিয়ে নেবে, পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখাবে—এই যে দেখো, বাংলাদেশে আমরা যদি না থাকি, তাহলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। এভাবে নাটক করতে করতে তারা এই জায়গায় এসে পৌঁছেছে।’
সভায় শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আরাফাত রহমান কোকোকে করুণ মৃত্যুবরণ করতে হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনকে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, আরাফাত রহমান কোকোর শেষ সময়টা ভালো যায়নি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে করুণ মৃত্যুবরণ করতে হয়েছে। সঠিক চিকিৎসা তিনি পাননি। বলা যেতে পারে, বিনা চিকিৎসায় তিনি মারা গেছেন। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, খেলাধুলা নিয়ে থাকতেন। একটি মাত্র অপরাধ ছিল যে, তিনি খালেদা জিয়ার ছেলে, জিয়াউর রহমানের ছেলে।
ক্ষমতাসীনেরা প্রতিমুহূর্তে খালেদা জিয়ার মৃত্যু কামনা করে—এমন অভিযোগ করে ফখরুল বলেন, খালেদা জিয়া আজ অত্যন্ত অসুস্থ। পৃথিবীর যেকোনো সভ্য দেশ হলে সরকার নিজে উদ্যোগী হয়ে তাঁর উন্নত চিকিৎসার ব্যবস্থা করত। কারণ চিকিৎসকেরা বারবার করে বলছেন, তাঁর এখন যে চিকিৎসাটা, তা আর এখানে সম্ভব নয়। উন্নত দেশে, উন্নত চিকিৎসাকেন্দ্রে, যেখানে সেই চিকিৎসা আছে, সেখানে নিয়ে যেতে হবে। এরা (সরকার) এমন একটা জায়গায় চলে গেছে, নিজেদের প্রতিহিংসার জায়গায়, ওরা প্রতি মুহূর্তে মনে করে যে, বেগম জিয়া চলে যাক, পৃথিবী ছেড়ে চলে যাক। এ রকম একটা চিন্তা-ভাবনা নিয়ে আছে।
এ সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনারা নিশ্চিত থাকেন, পরিবর্তন আসছে। পরিবর্তন হবে, সত্যের জয় হবে, সুন্দরের জয় হবে, গণতন্ত্রের জয় হবে।

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ করার ঘোষণা আসার পর ঢাকা শহরের এমপিদের জন্য একই ধরনের ব্যবস্থা কোথায় হবে, সেই প্রশ্ন তুলেছেন ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি পুনর্গঠন করা হচ্ছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে সংগঠনের সদস্যসচিব জাহিদুল ইসলামের আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে পুনর্গঠনের বিষয়টি সামনে এসেছে।
৪ ঘণ্টা আগে
হাসনাত বলেন, ‘আমাদের ভাড়ায় গাড়ি চালাতে হয়। আমরা লজ্জায় এটা কাউকে বলতে পারি না। এখন আমাদের একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি।’
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আইনি বাধায় মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল হলে তাঁর জায়গায় নুসরাত তাবাসসুমকে বিকল্প হিসেবে ভেবে রেখেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
৭ ঘণ্টা আগে