
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি, জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। রূপরেখা দানের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির ৮০ শতাংশ সমস্যা নিরসন হবে।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘এই চার মাসের মাথায় ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের গুম, খুন, হত্যা ভুলে গেলে চলবে না। আমরা যদি তাদের ত্যাগ ভুলে যাই তাহলে ঐক্য গঠিত হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত প্রতিটি ক্যাম্পাস পেয়েছি তাদের আমরা ভুলব না। বিশ্বজিৎ হত্যার বিচার দাবি করছি।’
রাকিবুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের কল্যাণে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবো, দেশ ও দশের জন্য কাজ করবো। আমি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।’
এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভবিষ্যতে সকলকে নিরপেক্ষ অবস্থানে থেকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে ৷ আগামীর বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের অপসারণ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো জায়গা দখল হয়ে গেছে সেগুলো আমরা ছাত্রদল চাইলে একদিনে দখলমুক্ত করতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের মাধ্যমে উদ্ধার করুক।’

ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, এটিকে বাণিজ্য চুক্তি বলা যায় না। এটি মূলত মার্কিন প্রশাসনের একটি হুকুমনামা...
৭ ঘণ্টা আগে
‘তারা বলে, ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু জায়গায় পুশ ইন হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ হয়েছে সংসদ ভবনে। বৈঠকে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন প্রক্রিয়া এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
১২ ঘণ্টা আগে