
সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বিধান আলোচনায় বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ওয়াক আউট করেন। পরে অবশ্য ১২টা ১৫ মিনিটে তাঁরা আবারও আলোচনায় যোগ দেন।
আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনের শুরুতে আলোচনার জন্য শুরু হয়। বেলা সাড়ে ১১টার পরে বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান তাঁদের দল এ আলোচনায় অংশ নেবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা কিছু সময়ের জন্য ওয়াক আউট করলাম। কারণ, আমাদের বক্তব্য পরিষ্কার ছিল কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে।’
এ সময় জাতির স্বার্থে বিএনপিকে এ আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।
পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা আলোচনায় অনুপস্থিত থাকবে না। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে না তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, একটি বড় দল আলোচনায় অংশ না নিলে ঐকমত্য পৌঁছানো সম্ভব না। আলোচনায় অগ্রসর হওয়া সম্ভব না।
পরে সংলাপের সঞ্চালক মনির হায়দার বলেন, এর আগে এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য হয়েছিল।
আরও খবর পড়ুন:

আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
২ ঘণ্টা আগে
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৭ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
২০ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
২০ ঘণ্টা আগে