
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি ও আমলাতন্ত্রে দীর্ঘদিনের।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এটা হতাশাজনক হলেও অবাক করার নয়। দুদকের মতো প্রতিষ্ঠানকে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখার বাস্তব চর্চা এখনো ক্ষমতাকাঠামোর কাছে অগ্রহণযোগ্য বলেই প্রতীয়মান হয় বলে মনে করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, এটি নতুন কিছু নয়। তবে স্বল্পমেয়াদি সুবিধার আশায় যাঁরা এ ধরনের চর্চা থেকে বের হতে পারছেন না, তাঁরা দীর্ঘ মেয়াদে আত্মঘাতী পরিণতির ঝুঁকি নিচ্ছেন।
নতুন নিয়োগপ্রক্রিয়া কীভাবে ও কাদের মাধ্যমে সম্পন্ন হবে—এটি এখন দেখার বিষয় উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দুদকের স্বাধীনতা নিয়ে যে অঙ্গীকার করা হয়েছে, তার বাস্তব রূপ কেমন দাঁড়ায়, সেটিই হবে মূল বিবেচ্য বিষয়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে এসে পদত্যাগপত্র জমা দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার। পরে বেলা সাড়ে ৩টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। বস্তিবাসীদের পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করেই উচ্ছেদ করতে হবে।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কাছে চিঠি লিখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নিয়োগ দেওয়া আইনি পরামর্শক প্রতিষ্ঠান ডটি স্ট্রিট চেম্বার। বাংলাদেশে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের’...
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁদের বিরুদ্ধে জেলা পরিষদ থেকে টাকা নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন।
২০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, তাঁর ‘পদমর্যাদা মন্ত্রীদের চেয়ে বেশি।’ আজ রোববার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২১ ঘণ্টা আগে