
গণভোটের রায় বাস্তবায়ন, তেল ও গ্যাস-সংকট নিরসন না করলে ক্ষমতায় থাকতে পারবেন না—সরকারের উদ্দেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শনিবার ফেনীর মহিপালে ১১ দল আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘গণভোটের রায় মেনে নিতে হবে, তেল-গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করতে হবে, নইলে ক্ষমতায় থাকতে পারবেন না।’
নাহিদ আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একটাও প্রতিশ্রুতি রক্ষা করেনি বরং তারা উলটা পথে যাত্রা শুরু করেছে।
সরকারের উদ্দেশে নািহদ আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনারা সংসদে একটা সৈরতন্ত্র কায়েম করছেন। র্যাব বিলুপ্ত করার কথা বলেছেন, কিন্তু ক্ষমতায় এসে তা করছেন না।
সরকারের বিরুদ্ধে ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতন করার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, ১১ দলের নেতা-কর্মীদের নির্যাতন করলে চুপ করে বসে থাকবে না। আমরা ছয় মাস সময় দিয়েছি, আর একটা নেতা-কর্মীকেও নির্যাতন করা হলে তা প্রতিহত করা হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা সরকারকে সময় দিচ্ছি, যদি বিরোধী দলের সহযোগিতা চান, আমাদের লংমার্চের ছয় দফা দাবি মেনে নিন। আমরা ছয় দফা কড়ায় গন্ডায় আদায় করে নেব। একটা দাবিও ছাড়ব না।’

বিদ্যুৎ কোথাও নেই কিন্তু বিদ্যুৎ শুধু সংসদে আছে। জিজ্ঞেস করলে বলেন, কোনো সংকট নেই! সংসদে দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলেন, তাদের দ্বারা দেশের মানুষের সমস্যার সমাধান হবে না। ছয় মাস চলে গেছে...
৬ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আপনারা কি ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পান? কৃষকেরা কি সময়মতো সার পান? ব্যবসায়ীরা কি চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারেন? কুমিল্লায় দুর্নীতি আছে কি না—আছে?
৪ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিল বৃদ্ধি ও প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফেসবুকে ভিডিও পোস্ট করায় গ্রেপ্তার কলেজ শিক্ষার্থী সিফাত আবদুল্লাহর অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিরোধী দলনেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শনিবার মতিঝিলে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম ‘লংমার্চ’ শুরুর আগে আয়োজিত উদ্বোধনী...
৫ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামায়াত-এনসিপি বিরোধী জোটের ‘লংমার্চ’ কর্মসূচির কারণে দেশের বিদ্যমান জ্বালানি সংকট ও জনভোগান্তি আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৬ ঘণ্টা আগে