ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় হওয়ায় ছাত্রশিবিরকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের যৌথ সভায় এই অভিনন্দন জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আনিসুল ইসলাম বলেছেন, ‘এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কী ফল হয়, সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি।’
সভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও ডাকসুতে বিজয় হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ডাকসুতে মানুষের ভালোবাসা বিজয় হয়েছে। সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এ রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্রশিবির বিজয় হয়েছে, তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
হাওলাদার বলেন, ‘ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছর ৫ আগস্টের গণ-অভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার-দম্ভ করলে কীভাবে পতন হয়, তার ফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে গেছে।’
রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘৩৫ বছর আমরা রাষ্ট্রক্ষমতার বাইরে। কেউ আমাদের বন্ধু ছিল না। জেল, জুলুম, অত্যাচার ও নির্যাতন আমরা সহ্য করেছি। হয়তো রাজনৈতিক কৌশলের কারণে বিভিন্ন সময় কোনো না কোনো দলের সঙ্গে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব হয়েছে। আগামী দিনেও হতে পারে।’
সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান আইনজীবী মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আইনজীবী কাজী ফিরোজ রশিদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রতনা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিম উদ্দিন, মো. আরিফুর রহমান খান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, জিয়াউল হক মৃধা, অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, সিরাজুল ইসলাম চৌধুরী, ইলিয়াস উদ্দিন, ইয়াহ ইয়া চৌধুরী শরফুদ্দিন আহমেদ শিপু, জামাল রানা, সেরনিয়াবাত সেকান্দার আলী, মো. আলমগীর হোসেন, আমান উল্লাহ আমান, বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন মাসুম, শরিফ, মো. রাজু, আসাদ খান ও আব্দুস সাত্তার।

নির্বাচনে জিতে সরকার গঠনের পর আজ শনিবার দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এমন এক সময়ে এই বৈঠক হতে যাচ্ছে, যখন দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—তা নিয়ে চলছে জোর আলোচনা। যে কারণে এই বৈঠকও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
৫ ঘণ্টা আগে
গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহত দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
জ্বালানির দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিরোধী মতের ওপর হামলার অভিযোগ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
৬ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে তিনিসহ দুজন আহত হয়েছেন বলে ফেসবুকে পোস্ট করে নিজেই দাবি করেছেন পাটওয়ারী। তবে সংশ্লিষ্ট এলাকার পুলিশের জানিয়েছে, এমন কোনো ঘটনাই ঘটেনি...
৭ ঘণ্টা আগে