
ভোলায় বিবি সাওদা নামে দলের এক নারী কর্মীকে আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গ্রেপ্তারের এই ঘটনাকে সরকারের ‘অগণতান্ত্রিক আচরণ’ আখ্যা দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
সরকারের নীতি সমালোচনা করায় বিবি সওদাকে গ্রেপ্তারের কারণ মন্তব্য করে বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘ভোলার বিবি সাওদা (৩৭) নামে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কর্মী, যিনি ফেসবুকে দেশের জ্বালানি পরিস্থিতি ও রাষ্ট্রীয় বিষয়ে মতামত প্রকাশ করেছিলেন। গত ৫ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার অধীনে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে এবং জেল হাজতে আটক রাখার আদেশ চাওয়া হয়েছে। তাঁর “অপরাধ”—সরকারের নীতির সমালোচনা করা।’
একজন নারীকে রাতে গ্রেপ্তার করা আইনি প্রক্রিয়া নয় উল্লেখ করে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘একজন নারীকে রাতে বাড়ি থেকে আটক করা এটি কোনো আইনি প্রক্রিয়া নয়। সাইবার ক্রাইম সেলকে ব্যবহার করে ফেসবুক পোস্টের জন্য নাগরিকদের গ্রেপ্তার করা—গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অশনিসংকেত।’
বিবৃতি নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, ‘রাতের গভীরে গৃহ থেকে তুলে নিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না। চরমভাবে নারীর মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর ক্ষমতায়নের কথা বলা হয়। অথচ নারীর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। এটা ভয়ের এক শাসনব্যবস্থার ইঙ্গিত। বিপ্লবোত্তর দেশে নারী গ্রেপ্তার করার মতো ঘটনা আমরা মেনে নেব না।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। একই সঙ্গে দেশের সকল নারীর মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

ভোলায় ‘সাওদা সুমি’ নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জামায়াত অভিযোগ করেছে।
১৫ মিনিট আগে
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম। গতকাল সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
বিএনপির উদ্দেশ ও ফ্যাসিবাদ কাঠামোর কথা উল্লেখ করে সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেন, মদ জায়গায় থাকবে আর শুধু বোতল পরিবর্তন করা হবে —এটা আমরা চাই না। আমাদের এই জেনজিরা একজনকে সরাইয়া আরেকজনকে বসানোর জন্য এখানে আন্দোলন করে নাই। তারা ব্যক্তির এবং লিঙ্গের পরিবর্তন করার জন্য যুদ্ধ করে নাই।
১ দিন আগে
‘অনেক সময় আপনারা বিভিন্ন আলোচনায় বলেন, ১৫ বছরে অভ্যুত্থান হবে না, ২০ বছরে হবে না। এটার নজির বাংলাদেশে আছে। উনসত্তরের অর্জনটা যখন রক্ষা করা যায় নাই, একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। চব্বিশের অর্জন রক্ষা করা না গেলে আবার ২৬-২৭ সালে এ রকম কোনো ঘটনা ঘটে যেতে পারে...
২ দিন আগে