Ajker Patrika

একটি দল মা-বোনদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান

­যশোর প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ৪৫
একটি দল মা-বোনদের ঘরে আটকে রাখতে চায়: তারেক রহমান
যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে এবং কীভাবে তাঁদের ঘরের ভেতর আটকে রাখা যায়, সে চেষ্টায় নেমেছে। তিনি বলেন, নারী সমাজকে পেছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

যশোর উপশহর ডিগ্রি কলেজের মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, একটি রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে এ দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা শুরু করল। একটি রাজনৈতিক দল উঠেপড়ে লাগল—কীভাবে মা-বোনদের ঘরের ভেতরে আটকে রাখা যায়...বিএনপি যেখানে পরিকল্পনা নিয়েছে যে, বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ, তাদের পেছনে রেখে সামনে এগোনো সম্ভব নয়।

তারেক রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, দেশকে পুনর্গঠন করতে হলে, দেশকে গড়তে হলে নারী-পুরুষ সকলকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সঙ্গে দেখলাম, কয়েক দিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসলেন—নারীদের তাঁরা কোন দৃষ্টিতে দেখেন, শুধু তা-ই নয়, গতকাল আমরা দেখলাম, সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা—মায়েরা সংসার চালানোর জন্য...বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছেন কর্মজীবী মায়েরা ও বোনেরা, তাদের কী ভাষা ব্যবহার করে কথা বলেছেন।’

তারেক রহমান বলেন, নারীদের শিক্ষিত করে তুলতে বেগম জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন, এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিগত সরকারের মতো আমি-ড্যামি রাতের ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, তাদের প্রতিহত করতে হবে।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা সেই উলাশি খালসহ এই অঞ্চলের খাল-বিল পুনঃখনন করা হবে, জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।

বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়বে।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুলকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে, চালু করা হবে এই অঞ্চলের চিনিশিল্পগুলো।

জনসভায় বক্তৃতার মাঝে যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাঁদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমাকে বিয়ে করো’, এপস্টেইনকে বলেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর স্ত্রী, টাকাও ধার চেয়েছিলেন

চট্টগ্রাম-৭ ও ১৪ আসন: প্রতিপক্ষের সমালোচনায় অলি, থেমে নেই হুমামও

বান্দরবানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর নিহতের তিন বছর, সেনাবাহিনীর শ্রদ্ধা

৯ বছরের প্রেম, বিয়ের দুই মাস পরই স্বামীকে হত্যা

এপস্টেইন নথিতে লিবিয়ার সম্পদ হাতানোর ছক, যুক্তরাজ্য ও ইসরায়েলের যোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত