
প্রয়াত কুখ্যাত মার্কিন অর্থলগ্নি কারবারি ও যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অন্ধকার জগতের আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এক গুচ্ছ নথি থেকে জানা গেছে, লিবিয়ার রাষ্ট্রীয় সম্পদ ও আন্তর্জাতিক বাজারে জমে থাকা বিশাল পরিমাণ অবরুদ্ধ অর্থ হাতিয়ে নেওয়ার এক বিশাল পরিকল্পনা করেছিলেন এপস্টেইনের এক সহযোগী। এই কাজে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা (এমআই৬) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রাক্তন কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল।
২০১১ সালের জুলাই মাসে এপস্টেইনকে পাঠানো একটি ই-মেইলে এই বিশদ পরিকল্পনা তুলে ধরা হয়। সেই সময় লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফি বিরোধী গণ-অভ্যুত্থান চরম পর্যায়ে ছিল। ই-মেইলটিতে দাবি করা হয়, আন্তর্জাতিক স্তরে লিবিয়ার প্রায় ৮০ বিলিয়ন ডলারের সম্পদ অবরুদ্ধ হয়ে আছে, যার মধ্যে শুধু আমেরিকাতেই রয়েছে ৩২ দশমিক ৪ বিলিয়ন ডলার। এপস্টেইনের সহযোগী অনুমান করেছিলেন, প্রকৃত সম্পদের পরিমাণ এর চেয়ে তিন-চার গুণ বেশি হতে পারে। নথিতে উল্লেখ করা হয়েছে, ‘যদি আমরা এই অর্থের ৫ থেকে ১০ শতাংশ পুনরুদ্ধার করতে পারি এবং তার বিনিময়ে ১০ থেকে ২৫ শতাংশ কমিশন পাই, তাহলে আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হতে পারব।’
ই ই-মেইলের সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো গোয়েন্দা কর্মকর্তাদের ব্যবহারের প্রস্তাব। ই-মেইল প্রেরক দাবি করেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ৬ এবং ইসরায়েলি সংস্থা মোসাদের বেশ কিছু সাবেক কর্মকর্তা এই ‘চুরি হওয়া সম্পদ’ শনাক্ত ও উদ্ধারে সহায়তা করতে ইচ্ছুক। শুধু তাই নয়, লিবিয়া পুনর্গঠনের জন্য পরবর্তী বছরগুলোতে যে ১০০ বিলিয়ন ডলার খরচ হওয়ার কথা ছিল, সেই খাতেও নিজেদের আধিপত্য বিস্তারের নীলনকশা তৈরি করা হয়েছিল।
নথি অনুযায়ী, বেশ কিছু আন্তর্জাতিক আইন সংস্থাকেও এই পরিকল্পনার অংশ করার আলোচনা হয়েছিল। লিবিয়ার বিশাল জ্বালানি সম্পদ এবং শিক্ষিত জনশক্তিকে পুঁজি করে আইনি ও আর্থিক ফায়দা লোটার এই অশুভ তৎপরতা মার্কিন বিচার বিভাগের এই নতুন নথিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
গাদ্দাফির পতনের ঠিক আগে লিবিয়ার টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে কীভাবে বিশ্বব্যাপী এক বড় ধরনের লুণ্ঠন চালানোর ছক কষা হয়েছিল, সেটি এখন এই এপস্টেইন নথির মাধ্যমে আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

পরিবার পরিকল্পনা নিয়ে নতুন এক ঘোষণা দিলেন ভারতের অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেছেন, কোনো পরিবারে তৃতীয় সন্তানের জন্মের পর তাঁর সরকার ৩০ হাজার রুপি দেবে। আর চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি দেবে। এদিকে এই ঘোষণা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে
বিধিবহির্ভূতভাবে গরু বিক্রি ঠেকাতে এবার সশরীরে রাস্তায় নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের বিজেপি বিধায়ক রেখা পাত্র। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট এবং লেবুখালি এলাকায় একটি গরুবোঝাই ট্রাক আটকে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের রতলামে আজ রোববার সকালে দিল্লিগামী ‘রাজধানী এক্সপ্রেসের’ শীতাতপনিয়ন্ত্রিত কোচে ভয়াবহ আগুন লাগে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওই কোচ থেকে ৬৮ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বেইত শেমেশ শহরের কাছে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের পর জল্পনা চাগিয়ে উঠেছে যে, ইসরায়েল সেখানে কোনো বিশেষ ধরনের অস্ত্র পরীক্ষা করেছে কিনা।
২ ঘণ্টা আগে