তরুণদের সঙ্গে চায়ের আড্ডা

দেশ গড়ার কাজে সব মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ সোমবার বিকেলে বনানীর ডিওএইচএস খেলার মাঠে তরুণদের সঙ্গে এক চায়ের আড্ডায় তিনি এসব বিষয়ে কথা বলেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম এই আড্ডার আয়োজন করে।
অনুষ্ঠানে অনলাইন দুনিয়ার সাইবার বুলিং নিয়ে উদ্বেগের কথা জানান জাইমা রহমান। তিনি বলেন, সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, কার্যকর প্রয়োগ থাকতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কার্যালয় বাংলাদেশে স্থাপন করলে এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
চায়ের আড্ডায় বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে তরুণদের ভাবনা, সমস্যা ও স্বপ্ন বিষয়ে জানতে চান তারেককন্যা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজধানীর বায়ুদূষণ, যানজট, চাকরি সমস্যাসহ নানা বিষয়।
এ সময় দেশের শিক্ষাব্যবস্থা নিয়েও কথা বলেন জাইমা। তাঁর মতে, প্রাথমিক পর্যায় থেকেই ব্যবস্থা নিলে শহর ও গ্রামে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব। পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়ে মূল কারিকুলামের বাইরে ব্যবহারিক কার্যক্রম বা সহশিক্ষার ব্যবস্থা থাকা উচিত।
দেশের জন্য তরুণদের কাজ করার আগ্রহকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়ে আড্ডায় জাইমা রহমান বলেন, সব মানুষ যেন দেশ গড়ার কাজে অংশ নিতে পারে, সে রকম প্ল্যাটফর্ম করা প্রয়োজন। এ সময় আগামী দিনে আবারও একই রকম আড্ডায় বসার প্রতিশ্রুতি দেন জাইমা।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৭ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৮ ঘণ্টা আগে