
নির্বাচনী প্রচারে এবার ২০ বছর পর আগামী বুধবার বরিশালে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বরিশালের বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি।
আজ সোমবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য জানান।
সফর সূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা করবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টার দিকে বরিশালের জনসভায় অংশ নেবেন।
ওই জনসভা শেষ করে বেলা ১টায় হেলিকপ্টারে করেই যাবেন ফরিদপুর। বেলা পৌনে ২টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সভা শেষে বেলা পৌনে ৩টায় আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

বিএনপি চেয়ারম্যান বলেছেন, ৫ আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল নারীদের তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছে এবং কীভাবে তাঁদের ঘরের ভেতর আটকে রাখা যায়, সে চেষ্টায় নেমেছে। তিনি বলেন, নারী সমাজকে পেছনে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ মাক্কী বলেন, কয়েক দিন ধরে নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা ও খালেক বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বিএনপির প্রার্থী এস এম জিলানীর কর্মী-সমর্থকেরা বাধা দেন। তাঁর অভিযোগ, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার...
৫ ঘণ্টা আগে
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় এবং বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।’
৬ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে গোপনে ১১ দলীয় জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগ করেছেন সারোয়ার তুষার। গতকাল রোববার ফেসবুক পোস্টে তিনি কতিপয় নেতা-কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন।
৭ ঘণ্টা আগে