
‘চলো বিদ্রোহী রণউদ্যমে ভাঙি দুঃশাসনের শৃঙ্খল’ স্লোগান ধারণ করে রেশমি সাবাকে সভাপতি ও তানজিমুর রহমান রাফিকে সাধারণ সম্পাদক করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের ষষ্ঠ সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জওহরলাল রায়।
কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করে এক মিনিট নীরবতা পালন করার পর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উত্থাপন এবং এর ওপর আলোচনা-পর্যালোচনা হয়। নির্বাচনী অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচন করা হয়।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অন্তু অরিন্দম। এ ছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জয়তী চক্রবর্তী ও নাজিফা জান্নাত। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বেনজীর আহমেদ।
কমিটির নবনির্বাচিত অর্থ সম্পাদক কৃষ্ণ বণিক, দপ্তর সম্পাদক মায়িশা সামিহা প্রীতি, শিক্ষা ও গবেষণা সম্পাদক তাবিব মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুব ত্বকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আকাশ, সাংস্কৃতিক সম্পাদক নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক লুবনা আহমেদ। এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে আছেন পূর্ববর্তী কমিটির সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর নন্দী।

ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
১ ঘণ্টা আগে
মিয়া গোলাম পরওয়ার মেজর আখতারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান এবং একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান।
২ ঘণ্টা আগে
মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে বলতে শোনা যায়, ঘাড় ধরে বের করে দেব, ঘাড় ধরে বের করে দেব।
২ ঘণ্টা আগে
আমাকে এই মুহূর্তে ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমি শুধু জানিয়ে গেলাম আপনাদের। দোয়া করবেন, আমি যেন জনগণের জন্য, দেশের মানুষের জন্য বিশেষ করে প্রবাসীদের জন্য যদি শহীদ হতে পারি। আল্লাহ যেন আমার সেই দাবি কবুল করেন। জনগণের অধিকারের সংগ্রামে আমি আছি, থাকব। যত দিন বেঁচে আছি, তত দিন জনগণের পাশেই
২ ঘণ্টা আগে