ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে যোগ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আমন্ত্রণ জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যাম্বাসেডর ওহ সং। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিএনপির চেয়ারম্যানের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদান এ তথ্য জানিয়েছেন।
দিদান জানান, সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আইসিএপিপি মহাসচিব আগামী জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য সংস্থার স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠকে বিএনপির অংশগ্রহণ কামনা করেছেন। একই সঙ্গে তিনি চলতি বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে চলা আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদে বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
আইসিএপিপি মহাসচিবের এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন বিএনপি নেতারা। তারা আশা প্রকাশ করেন, আইসিএপিপির এই প্ল্যাটফর্ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। সেই সঙ্গে এই অঞ্চলে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার অধিকতর সুযোগ সৃষ্টি হবে।
এই বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে এখনো রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির দাবি, ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাগুলো প্রমাণ করে,
৭ ঘণ্টা আগে
‘আমরা এখনো ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।’
৭ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ
৮ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির
৯ ঘণ্টা আগে