
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধিদল। আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাম্মী আহমেদ জানান, আজ শনিবার বেলা ১১টা থেকে চার্লস হোয়াইটলির বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ইইউ রাষ্ট্রদূত ছাড়াও ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের থাকার কথা রয়েছে।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও নির্মল চ্যাটার্জি।

চাঁদাবাজির অভিযোগে আটক বিএনপির এমপির ছেলেকে মুচলেকা দিয়ে ছাড়ার বিষয়ে টিপ্পনী কেটেছেন ঢাকা-১২ আসনের (জামায়াত) এমপি সাইফুল আলম খান মিলন। তিনি বলেছেন, একজন সংসদ সদস্যের ছেলে চাঁদাবাজিতে গ্রেপ্তার হলো। আমি ভাবলাম বাহ...
১৪ ঘণ্টা আগে
কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তন এনে নতুন কমিটি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং ৫৪ সদস্যের কেন্দ্রীয় শুরার নাম ঘোষণা করেছে দলটি।
১৮ ঘণ্টা আগে
‘আমাদের লড়াই হবে সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে। নতুন, পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ করা হবে। ফ্যাসিবাদের বি, আমাদের লড়াই অব্যাহত থাকবে...
২ দিন আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে