Ajker Patrika

বিএনপির বিজয় দিবসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, হবে নয়াপল্টনে: রিজভী

নিজস্ব  প্রতিবেদক,ঢাকা 
বিএনপির বিজয় দিবসের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, হবে নয়াপল্টনে: রিজভী
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে না করে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে, কোনো অবৈধ সংগঠনের দেওয়া কর্মসূচি জনগণ পরোয়া করে না। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা যারা করছে, তাদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সদা তৎপর থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘আজও পরাজিত শক্তি নানাভাবে, নানা দিক থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ করছে, পেট্রল ছিটাচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ, এটাকে সামাল দেওয়ার চেষ্টা করছে শান্তিপূর্ণভাবে। কিন্তু আমি তারপরেও বলব, সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের আরও তৎপরতা দেখাতে হবে। তাদেরকে আরও সক্রিয় হতে হবে।’ তিনি বলেন, ‘এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যদি সদা তৎপর না হয়, এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব—সবকিছুই একটি প্রশ্নবোধক জায়গায় এসে দাঁড়াবে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণ পাড়ায়-মহল্লায় প্রত্যেকটি জায়গায় প্রতিরোধ করছে। কিন্তু যে বেআইনি অস্ত্র নিয়ে ঘোরে, যে মানুষের বাসায় আগুন লাগায়, যে দলীয় কার্যালয়ে আগুন লাগায়, যে ব্যাংকে আগুন লাগায়, এই সমস্ত সশস্ত্র সন্ত্রাসীকে আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। তারা কেন নিষ্ক্রিয়তা দেখাচ্ছে? এটা আজকে সবার কাছে প্রশ্ন। সারা দেশে বিএনপির নেতা–কর্মীরা এই সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পথে পথে মোকাবিলা বা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের তো আইনের আওতায় আনবে সরকারের এবং রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে, তারা।’

রিজভী আরও বলেন, ‘আমি এই বিষয়ে সরকারের কাছে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, তারা যেন তৎপর হন এবং শান্তিকামী মানুষ, দেশের সাধারণ জনগণ যাতে নিরাপত্তা বোধ করে—সেই দায়িত্বটা আপনারা, আপনাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গসংগঠন সব সময় প্রস্তুত থাকবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, ‘দেশ স্বাভাবিকভাবে চলছে। কোন বেআইনি সংগঠন, সন্ত্রাসী সংগঠন কে কি বলল আর সেটা আপনারা প্রশ্ন করেন, এটা খুব দুঃখজনক। কোনো লকডাউন নাই, সমস্ত কিছু স্বাভাবিকভাবে চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত