
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে সহযোগিতা করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
কাতারের আমিরের উদ্দেশে তারেক রহমান লেখেন, ‘আমি, আমার পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি, কাতারের আমিরের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবহন ও লজিস্টিক সহায়তার জন্য।’
I am deeply grateful to His Highness Sheikh Tamim bin Hamad bin Khalifa Al Thani, the Emir of Qatar, for graciously providing transportation and logistics for my mother, former Prime Minister of Bangladesh, Begum Khaleda Zia.
— Tarique Rahman (@trahmanbnp) January 9, 2025
On behalf of my family and the people of Bangladesh,… pic.twitter.com/6lajcsdIN8
তিনি আরও লেখেন, ‘এই সহায়তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি, বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘমেয়াদি ও বহুমুখী সম্পর্ক গড়ে উঠবে।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
১১ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
১৩ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
১৪ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
১৬ ঘণ্টা আগে