
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় এদিক-ওদিক হলে সেই হাত আর থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার রাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
রাজশাহী মহানগর এনসিপি আয়োজিত এ সমাবেশে সারজিস আলম বলেন, ‘আমার আজকে পাওয়ার আছে, আজ পাওয়ার খাঁটিয়ে কাজ করে নিলাম। যেদিন পাওয়ার থাকবে না, সেদিন দুই পয়সার মূল্য দেবে না। তাহলে তো আমাদের সেই সিস্টেমটার পরিবর্তন করতে হবে। তাহলে তো আমাদের মানুষগুলোর পরিবর্তন করতে হবে।’
বিএনপি সরকারকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, ‘আপনারা যেভাবে প্রশাসনকে ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে, আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচন করেছিলেন; আগামী স্থানীয় নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনে যদি কেউ যদি মনে করে...আমাদের একটা ভোট গণনায় এদিক-ওদিক হয়, তাহলে আমরা বলে দিচ্ছি—স্থানীয় নির্বাচনে যে হাত এটা করার চেষ্টা করবে সেই হাত আর থাকবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন প্রমুখ।
এনসিপির রাজশাহী মহানগরের সভাপতি ও দলের সিটি মেয়রপ্রার্থী মোবাশ্বের আলী এতে সভাপতিত্ব করেন। এর আগে সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ বের করা হয়। নগরের আলুপট্টি মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশে ভোট কারচুপি শুধু জুলাই অভ্যুত্থানের আগেই নয়, পরেও হয়েছে। তাঁর অভিযোগ, অতীতের নির্বাচনে ফল ঘোষণার আগে ভোট চুরি হলেও সর্বশেষ নির্বাচনে ফল প্রকাশের পর ভোটের ফল পরিবর্তন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
‘বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে। এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফেরে, কেবল ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। আমরাও চাই যে, ফাঁসির রায় কার্যকর হোক...’
৪ ঘণ্টা আগে
সরকার জুলাইয়ের চেতনা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে
৭ ঘণ্টা আগে