Ajker Patrika

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৯
আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ
বাঘা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ। ছবি: সংগৃহীত

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, ‘১৯৮৬ সালে আওয়ামী লীগ-জামায়াতসহ সব দল এক হয়ে স্বৈরাচার এরশাদের কোলে চড়ে ভোট করেছিল। ওই সময় আমার নেতা বেগম খালেদা জিয়া বলেছিলেন, স্বৈরাচারের সঙ্গে কোনো আপস নেই।...আন্দোলন সংগ্রাম করে তাদের ঘরে ঢুকিয়ে ১৯৯১ সালে নির্বাচন করে বিজয়ী হয়েছিলাম। ওই সময় আওয়ামী লীগ-জামায়াত বিএনপির বিপক্ষে ছিল, এখনো আছে। আওয়ামী লীগ-জামায়াত বারবার এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি।’

আজ শনিবার সকাল ১০টায় বাঘা উপজেলা অডিটরিয়ামে উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের তিনি এ কথা বলেন তিনি।

আবু সাইদ চাঁদ আরও বলেন, ১৯৯৬ সালেও আওয়ামী লীগ-জামায়াতসহ সব দল এক হয়ে স্বৈরাচারের সঙ্গে ভোট করেছিল। সে সময় বিএনপি ১১৬টি আসন পেয়েছিল। স্বৈরাচার এরশাদ বেগম খালেদা জিয়ার সঙ্গে আপস করে বিএনপিকে সরকার গঠন করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। ওই সময়ও বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।

এ সংসদ সদস্য বলেন, ডিসেম্বরে নাকি শেখ হাসিনা দেশে আসবে। মোদির কাছে থেকে বিএনপিকে ভয় দেখাচ্ছে। এতে বিএনপি ভয় করে না। এর কোনো সুযোগ দেওয়া হবে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এমপি আবু সাইদ চাঁদ বলেন, ‘তোমরা ১৭ বছর ক্ষমতায় ছিলে। ক্ষমতায় থাকা অবস্থায় তোমাদের সাথে লড়াই সংগ্রাম করেছি। তাই ভারতে বসে জনগণকে বিভ্রান্ত করিও না। ১৯৭৪ সালে শেখ মুজিব দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। আবারও পাঁয়তারা শুরু করেছ।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম। জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম ছানা ও সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি প্রফেসর নেছার উদ্দিন আহমেদ তালুকদার।

এতে আরও বক্তব্য দেন জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক (অব.) জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আশরাফ আলী মলিন, প্রভাষক তাহমিদুর রহমান, অধ্যক্ষ জহুরুল ইসলাম, প্রভাষক বিলকিস বানু নাহার, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, উপজেলা কৃষক দলের সেলিম আরিফ রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, তাহের উদ্দিন সরকার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত