
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অব্যবস্থাপনায় ঘরমুখী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে।’
আজ শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে জামায়াত আমির বলেন, ‘ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুলসংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার জন্য একবুক প্রত্যাশা ও আনন্দ নিয়ে সারা বছর ধরে অপেক্ষা করেন।’
জামায়াত আমির বলেন, ‘ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা বাংলাদেশ এবার প্রত্যক্ষ করল। এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে। কারণ, সরকার গঠনের পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এ অব্যবস্থাপনার মূলভিত্তি এটিই। অথচ জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাসমালিকেরা স্বাভাবিক ভাড়ার চেয়ে ঈদযাত্রায় কম ভাড়া নিচ্ছে, যা চরম মিথ্যাচার। জনগণের এই দুঃখ এবং আফসোস দেখবে কে? তাহলে কি প্রিয় বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?’

‘কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদের জন্য দুঃসংবাদ—জেগে ওঠা যুবসমাজ ও জনগণ তা বরদাশত করবে না। অতএব সময় থাকতে সাবধান হওয়া দরকার। অন্যথায় বিপর্যয় সৃষ্টিকারীদেরকেই এই সমস্ত দায় বহন করতে হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন, বিএনপির দলীয় নাকি বাইরের কেউ সেটি নির্ধারণ হবে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে। এ সময় নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সেটি এড়িয়ে গিয়ে বলেন, সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে...
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-সহ ১১ দলীয় জোট ত্যাগ করেছে খেলাফত মজলিস। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় দলটি।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে। এ বিবেচনায় তাঁরা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
৯ ঘণ্টা আগে
নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘নির্বাচিত হওয়ার পরপরই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতিকে অপসারণ করা দরকার ছিল। বিএনপি এখন পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে। এ খেলা আমরা বুঝি। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাতে এই ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি সেইফ এক্সিট...
২১ ঘণ্টা আগে