
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাবা-মা-ভাই সব হারিয়েছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ— এটাই তো আমার সংসার, এইটাই তো আমার আপনজন। আপনাদের মাঝে খুঁজে পাই বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ। কাজে আপনাদের জন্য—বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বাবার মতো জীবন দিতেও আমি প্রস্তুত।’
আজ বুধবার বিকেল ৪টায় রংপুর বিভাগীয় সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন। সাড়ে ১৪ বছরে ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা-ভাই সব হারিয়েছি। আমার তো হারাবার কিছু নেই। একটা মানুষ আপনজন হারালে শোক সইতে পারে না। আর আমি একই দিনে সব হারিয়েও শুধু একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি। বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে অন্ন জোগাব। প্রতিটি মানুষের ঘর করে দিব। প্রতিটি মানুষের জীবনমান উন্নত করব। আর ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আগামীতে ৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আমাদের প্রত্যেকটা ছেলে-মেয়ে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বদরবারে মাথা উঁচু করে চলবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকে বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। যে বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ বলে মানুষ করুণা করত, এখন আর কেউ করুণা করে না। এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলেন। কারণ, সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। উন্নয়নশীল দেশ এরপর উন্নত দেশ। নদী-নালা-খাল-বিল যত রকমের জলাভূমি আছে, সেগুলো উন্নত করা। খাদ্য উৎপাদন থেকে শুরু করে কর্মসংস্থান সব ব্যাপারে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমাদের তরুণ প্রজন্ম আজকের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তারাই এ দেশকে সর্বদিকে এগিয়ে নিয়ে যাবে। আরও উন্নত করবে।’
সমাবেশে যোগদানের আগে ২৭টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তুর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগে দুপুর সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারর রংপুরের উদ্দেশে রওনা হন। সার্কিট হাউস মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর বেলা ৪টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশে ভাষণ দেওয়া শুরু করেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম শাহাদাত হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
১৫ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
১৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
২১ ঘণ্টা আগে