অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে সরকারের পক্ষ থকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
এদিকে ২৫ ফেব্রুয়ারি সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায়ের রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আগামীকাল মঙ্গলবার সকালে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও দলটি তাদের মনোভাব প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে। অপরাধীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে সংস্কার কার্যক্রমে সরকারের প্রতি তাদের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে নায়েবে আমির আবদুল্লাহ মো. তাহের কলটি কেটে দেন।
জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আজ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কর্মসূচি দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলের আছে। আমরা চাই, সেটা নিয়মতান্ত্রিক হোক। এটার কারণে আইনশৃঙ্খলার অবনতি না হোক। জামায়াত নেতার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।’

দলের জনপ্রিয়তা বাড়াতে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বড় রাজনৈতিক দলগুলোর বঞ্চিত, কোণঠাসা ও নিষ্ক্রিয় নেতাদের টানতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বড় দলগুলোর ক্ষুব্ধ, অসন্তুষ্ট নেতাদের এনসিপিতে ভেড়ানোর এই চেষ্টা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ...
১ ঘণ্টা আগে
রামগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার উন্নয়নের জন্য চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ জানান তিনি।
১০ ঘণ্টা আগে
চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের বিশেষ আমন্ত্রণে দেশটিতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার (১৫ এপ্রিল) রাত ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।
১০ ঘণ্টা আগে
কৃষকের অধিকার আদায় ও শিকড়ের সন্ধানে আত্মপ্রকাশ করেছে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন ‘উন্মোচন’। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘চাষাভূষার বৈশাখ উন্মোচন-১৪৩৩’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
১১ ঘণ্টা আগে