
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ-অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।
এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজ শুক্রবার এক বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতা-কর্মী মুক্তিলাভ করেছেন। দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
গণঅবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংশোধিত ব্যাংক রেজল্যুশন আইন পাস হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান বলেছেন, অর্থমন্ত্রীর খুলে দেওয়া জানালা দিয়ে এস আলম চলে আসবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বেসরকারি খাতের বৃহৎ ব্যাংক ইসলামী
১৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন।’ বিরোধীদলীয় নেতা ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
১৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের নির্বাচন, জুলাই সনদের বাস্তবায়ন, রাজনৈতিক পরিস্থিতি ও প্রয়োজনীয় সংস্কার...
১৯ ঘণ্টা আগে
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
২১ ঘণ্টা আগে