
বিএনপির রুমিন ফারহানার আসনের উপনির্বাচনে এমপি হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী এবং দলের সহসভাপতি আফরোজা হক রিনা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী তিনি। আজ রোববার এই পদে বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্ম সচিব এবং এই আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সব রাজনৈতিক দল বা জোটের মধ্যে নির্বাচনের জন্য উন্মুক্ত একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ইসি আরও জানায়, এ সময়ের মধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী আফরোজা হকের মনোনয়নপত্র দাখিল করা হয়। দাখিল করা মনোনয়নপত্র পূর্বঘোষিত সময়সূচি অনুসারে ২ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বাছাই করে আফরোজা হকের মনোনয়নপত্র গৃহীত হয়। জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ১০-এর উপধারা (৮) অনুসারে আফরোজা হকের মনোনয়নপত্র বৈধ হয়।
গত ১০ ডিসেম্বর সমাবেশ থেকে বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগের ঘোষণা দেন। আসনগুলোর ছয়টিতে গত ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আর ২০ মার্চ সংরক্ষিত নারী আসনের নির্বাচনের কথা।

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত তিন দিনব্যাপী প্রচারযাত্রা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক অধিকার কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নিজেদের পরিবারের স্বচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, হয়রানি বন্ধ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব...
৩ ঘণ্টা আগে
মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। তারা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে, এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল। ‘ফ্যাসিবাদের দোসরেরা’ ন্যারেটিভ নির্মাণে নেমে পড়েছে। চব্বিশে যে মানুষগুলো জেগে উঠেছিল, তারা সবাই মারা যায়নি, তারা ঘুমিয়ে পড়েনি। তারা সজাগ দৃষ্টিতে সবকি
৫ ঘণ্টা আগে
মহেশখালীর ভাসমান টার্মিনালের ত্রুটি ইতিমধ্যে সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে। এলএনজির কার্গোও এসে পৌঁছেছে এবং সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে, দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আবার বেড়েছে এবং লোডশেডিংও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে...
৫ ঘণ্টা আগে