
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, তরুণেরা যখনই কিছু একটা করছে বা এনসিপি সম্পর্কিত যখনই কিছু একটা আসছে, সেটা খবরের পাতায় সাত দিন ধরে থাকছে। কিন্তু সেই জিনিসটা অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না।’
মিডিয়াকে ব্যবহার করে এনসিপির নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা ‘নষ্ট’ করার জন্য অনেক ‘অপশক্তি’ কাজ করছে অভিযোগ করে এ বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তরিকুল। অন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এ বিষয়ে কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না বলেও এ সময় অভিযোগ করেন তিনি।
জাতীয় যুব সম্মেলন ২০২৫ উপলক্ষে আজ রোববার রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তরিকুল বলেন, ‘এনসিপির নেতা-কর্মীদের বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নেই, যারা চেষ্টা অব্যাহত রাখছে না। আমরা দেখতে পাচ্ছি, তরুণেরা যখনই কিছু একটা করছে বা এনসিপি সম্পর্কিত যখনই কিছু একটা আসছে, সেটা কিন্তু খবরের পাতায় সাত দিন ধরে থাকছে। কিন্তু সেই জিনিসটা অন্যদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না। অনেক গুরুতর কিছু হয়ে যাচ্ছে। কিন্তু সেগুলো কখনো মিডিয়ায় আসছে না।’
তিনি বলেন, ‘কক্সবাজারের একটা ইস্যু সামনে এনে মিথ্যাচার করা হলো। বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে প্রচার করা হলো, সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতারা যাঁরা রয়েছেন, তাঁদের বৈঠক হয়েছে। সব জায়গায় তা প্রচার করা হলো। বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে নিয়েছে যে এনসিপির নেতারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। এটা কিন্তু ভিন্ন বার্তা দেয়; অবিশ্বাসের জন্ম দেয়।’
সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক বলেন, ‘আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের সব মিডিয়া থেকে শুরু করে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ প্রদর্শন করে। তারা যদি তরুণদের রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য এ রকম উঠেপড়ে লাগে, তাহলে তা বাংলাদেশের জন্য অশনিসংকেত হবে। কারণ, আমাদের ভুলে গেলে চলবে না, এই জুলাই গণ-অভ্যুত্থানে তরুণেরাই সম্মুখসারি থেকে নেতৃত্ব দিয়েছিল।’
লিখিত বক্তব্যে তরিকুল জানান, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় যুব সম্মেলন ২০২৫ আয়োজন করা হচ্ছে। আগামী মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সম্মেলন হবে। সম্মেলনে যুব ইশতেহার ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক প্রকৌশলী ফরহাদ সোহেল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী প্রমুখ।

আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
২ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক গুম দিবস (৩০ আগস্ট) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ শনিবার (২৯ আগস্ট) একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি গুমের জঘন্য অপরাধের শিকার ব্যক্তিদের অবিলম্বে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে...
১৫ ঘণ্টা আগে
জুলাই শহীদদের আত্মত্যাগ ও জনগণের সাহসী লড়াইয়ের পরও প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। সরকার পরিবর্তন হলেও মোটাদাগে ফ্যাসিবাদী-ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় স্বাধীনভাবে কথা বলা, সংগঠিত হওয়া, প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে প্রতিরোধের জন্য...
১৫ ঘণ্টা আগে