
সব ভেদাভেদ ভুলে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে নগরবাসীর জন্য সুখবর দিয়ে লেখেন, ‘গত বছরের ধারাবাহিকতায় এবারও নাগরিক উদ্যোগে রাজধানীতে আয়োজিত হচ্ছে তিন দিনব্যাপী ঈদ উৎসব।’
নাহিদ ইসলাম জানান, নাগরিক উদ্যোগে আয়োজিত এই উৎসবে থাকবে নানা বৈচিত্র্যময় আয়োজন। তিনি বলেন, ‘চাঁদরাতে মেহেদী উৎসব, ঈদের নামাজের পর বর্ণাঢ্য ঈদ মিছিল এবং পরদিন ঘুড়ি উৎসব; এমন অনন্য সব আয়োজনে আবারও ফিরে আসছে আমাদের পাঁচশো বছরের ঐতিহ্য।’
নাহিদ ইসলাম তাঁর পোস্টে উল্লেখ করেন, কর্মব্যস্ত ও ক্লান্ত নগরবাসীর জন্য এই আয়োজনগুলো মানসিক প্রশান্তির খোরাক জোগাবে। তিনি কোনো ধরনের বিভেদ না রেখে দল-মত নির্বিশেষে সবাইকে এই অনন্য আনন্দোৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী পরশু শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, তদারকি নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, প্রতিবছর ঈদে যাত্রীর চাপ বাড়বে—এটি পূর্বানুমেয় হলেও এবারও সে অনুযায়ী কার্যকর প্রস্তুতি নেওয়া হয়নি।
১৩ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বিতর্ক তৈরি হলেও বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। ক্ষমতাসীনদের এই অবস্থান নিয়ে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে সংসদে প্রতিনিধিত্বকারী অন্য রাজনৈতিক দলগুলো মনে করছে। বিরোধী জোটের নেতারা বলছেন, ঈদের পরে এ বিষয়ে সোচ্চার হবেন তাঁরা, প্রয়োজনে নামবেন রাজপথে।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন কারা পাবেন, সেই সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। তাই মনোনয়নপ্রত্যাশীরা তাকিয়ে আছেন হাইকমান্ডের দিকে। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে জোর তৎপরতা চলছে। মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা নারী নেত্রীদের অধিকাংশই নতুন মুখ।
১ দিন আগে
সিয়াম সাধনার মাস রমজান প্রায় শেষ! এমন এক সময়ে এসে ‘কিয়ামুল লাইলের মাধ্যমে আত্মিক যাত্রার এক নীরব সূচনার’ কথা জানিয়ে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই যাত্রায় তিনি ‘অনিচ্ছাকৃতভাবে’ কাউকে কষ্ট...
১ দিন আগে