
আওয়ামী লীগের রংপুর মহানগর ও জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। সেখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে দেওয়া দায়িত্ব মোতাবেক দলীয় সভাপতি শেখ হাসিনা রংপুর মহানগর ও রংপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের রংপুর মহানগর শাখার আহ্বায়ক করা হয়েছে ডা. দেলোয়ার হোসেনকে, যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবুল কাশেম। রংপুর জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে এ কে এম ছায়াদত হোসেন বকুলকে, যুগ্ম আহ্বায়ক হয়েছেন অধ্যাপক মাজেদ আলী বাবলু।’
একাধিক দলীয় সূত্র বলছে, মূলত সদ্য রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর শোচনীয় পরাজয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব। এই ব্যর্থতার জন্যই রংপুর আওয়ামী লীগ কমিটিতে পরিবর্তন আনা হচ্ছে।
গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশনের ভোটে জাতীয় পার্টির কাছে শোচনীয়ভাবে হারেন নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া। ফলে দ্বিতীয় দফায় মেয়র হন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা।
নির্বাচনে লাঙ্গল প্রতীক পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা পায় ৪৯ হাজার ৮৯২ ভোট, স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) হাতি প্রতীকে পান ৩৩ হাজার ৮৮৩ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম নাছিমকে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য পদে মনোনয়ন দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবী, প্রথিতযশা চিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এক বিজ্ঞপ্তিতে এ শোক জানায় এনসিপি।
১৫ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী যুবদলের জরুরি সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। সদ্যঘোষিত নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিতদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা করতে গিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন...
১৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য...
১৯ ঘণ্টা আগে
সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম...
২০ ঘণ্টা আগে