
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারবিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ২২ আইনজীবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ তাঁদের জামিন দেন।
আইনজীবীদের পক্ষের আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া পরে আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার সাতজনকে ও আজ বুধবার ১৫ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। যেহেতু তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, তাই জামিন দেওয়া হয়েছে। কারাগারে থাকা ৬১ আইনজীবীর মধ্যে বাকিদের জামিনের বিষয়েও পর্যায়ক্রমে শুনানি হবে বলে জানান তিনি।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ আইনজীবীকে ৬ এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। পরে তাঁরা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

রাজধানী ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (২৫ এপ্রিল) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার দলটির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
হান্নান মাসউদ বলেন, বৃহত্তর নোয়াখালীকে বিভাগে উন্নীত করার জন্য ১৯৯৪ সাল থেকে এই অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এই অঞ্চলের একটি স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি রয়েছে।
৬ ঘণ্টা আগে
ওয়াসার পানি দুর্গন্ধময়, পানিতে পোকা থাকায় মানুষ পান করতে পারে না বলে জানিয়েছেন জামায়াতের সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম মিলন। আজ বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
৭ ঘণ্টা আগে
‘জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক দলের অর্জন নয়; এটি ছিল সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। বিশেষ করে নারীদের সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনকে বেগবান করেছে, তবে বর্তমানে তাদের সেই অবদান যথাযথভাবে স্বীকৃতি পাচ্ছে না এবং অনেক ক্ষেত্রে তারা প্রান্তিক হয়ে পড়ছেন।’
৯ ঘণ্টা আগে