
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সোমবার বিকেল ৫টায় বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে, গতকাল রোববার রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সোমবার তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয় তাঁরা তুলে ধরবেন বলেও জানান তিনি।
এর আগে গতকাল রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নেতারা। তাঁরা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ করেন। এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তাঁরা ইতিমধ্যে করেছেন বলেও জানান।

আমিনুল হক, ২০১৩ সালে বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের ইতি টেনে নাম লেখান বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিতে। কিন্তু ফুটবলার থেকে রাজনীতিবিদ আমিনুল হককে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলার ধকল পোহাতে হয়েছে তাঁকে। কারাবন্দী হতে হয়েছে একাধিকবার।
৪২ মিনিট আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেকেই জয় পেয়েছেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী জয় পেয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
২ ঘণ্টা আগে