
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং জোটসঙ্গীদের অনেকেই জয় পেয়েছেন।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত জন নারী প্রার্থী জয় পেয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
৩৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছয় প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।
১ ঘণ্টা আগে
শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন।
২ ঘণ্টা আগে