
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে। ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে।’ তিনি বলেন, সংগঠনের নেতা-কর্মীদের জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে। দেশের রাজনীতিতে নতুন নেতৃত্ব ও নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য এ কাজ গুরুত্বপূর্ণ।
চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মূল শত্রু কোনো নির্দিষ্ট দল নয়; বরং চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, সিন্ডিকেট কারবারি ও দলীয় দাসত্বের রাজনীতিই মূল শত্রু। এসবের বিরুদ্ধে ছাত্রশক্তিকে সামনের সারিতে থেকে লড়াই করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ছাত্রশক্তি এনসিপির ইঞ্জিন। গণ-অভ্যুত্থানে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রশক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
নাসীরুদ্দীন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য ধরে রাখা জরুরি। জুলাইয়ের আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধ থেকেই নতুন বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে।
চোখ হারানো ছাত্রশক্তির তরুণ নেতা আলিফের জন্য বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, আলিফের একটি চোখে দৃষ্টিশক্তি নেই এবং অন্য চোখটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
নাসীরুদ্দীন আরও বলেন, যারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থের কাছে জুলাইয়ের চেতনা বিসর্জন দেওয়া যাবে না।
গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি গণমাধ্যমকে রাজনৈতিক পক্ষপাতের পরিবর্তে স্বাধীন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করার আহ্বান জানান।

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
৯ মিনিট আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
১ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ প্রশ্ন করেন পরওয়ার...
৫ ঘণ্টা আগে