
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট।
রিট আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।
তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা ওই রিট করেন। প্রাথমিক শুনানির পর সে সময় রুলসহ আদেশ দেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে রিটটি না চালোনোর কথা জানান আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। পরে হাইকোর্ট বক্তব্য-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেন।
তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আজ বৃহস্পতিবার মামলাটি কার্যতালিকায় ছিল। তবে রিটকারী উপস্থিত হয়ে বলেন, তিনি আর মামলাটি চালাতে চান না। পরে এটি নন প্রসিকিউশন হয়েছে। এতে যে নিষেধাজ্ঞা ছিল তা আর কার্যকর নেই।

জ্যেষ্ঠ সাংবাদিক এবং অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...
৩২ মিনিট আগে
পোস্টে শফিকুর রহমান লেখেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন। সাজানো মামলা প্রত্যাহার করুন। তিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য ও মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ দিন বেলা ১টায় বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করবে দলটির ঢাকা মহানগরী শাখা।
২ ঘণ্টা আগে
ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের বিষয়। উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
৩ ঘণ্টা আগে