সামগ্রিক বৈশ্বিক প্রেক্ষাপটে শ্রমিকদের মজুরি বৃদ্ধি এখন সময়ের দাবি বলে জানিয়েছে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬ তম বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, ‘২০১৮ সালে মজুরি বৃদ্ধির পর বলা হয়েছিল ৩ বছর পর ফের বাড়ানো হবে। এখন সময় এসেছে মজুরি বৃদ্ধির। তাই শ্রমিকদের পাশাপাশি জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা এখন গুরুত্বপূর্ণ।’
মজুরি বৃদ্ধির সঙ্গে শ্রমিকদের বাঁচা-মরার বিষয় জড়িত উল্লেখ করে মেনন আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের দাবি গুরুত্বপূর্ণ। শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। করোনার শুরু থেকে শ্রমিকেরা এক অনিশ্চিত জীবনযাপন করছে। তাদের মালিকেরা একবার কাজে এনেছেন আবার বাড়িতে পাঠিয়েছেন। এখন বৈশ্বিক প্রেক্ষাপটে মজুরি বৃদ্ধি ও রেশনিং চালু করা শুধু যৌক্তিকই নয় বরং এর সঙ্গে বাঁচা-মরার বিষয় জড়িত।’
মালিকদের সমালোচনা করে মেনন বলেন, ‘ইতোমধ্যে গার্মেন্টস আমদানিকারক দেশগুলো আমদানি কমিয়েছে এবং দেশের ৩০ ভাগ রপ্তানি কমেছে। পণ্যমূল্য না পাওয়ার কথা বলে শ্রমিকদের বিরুদ্ধে গিয়ে ন্যায্য মজুরি না দেওয়ার পায়তারা করছেন মালিকেরা। রপ্তানির অজুহাতে শ্রমিকদের মজুরি না বাড়ানো সঠিক হবে না।’
মেনন বলেন, ‘জিনিসপত্রের যে দাম তাতে রেশন ছাড়া ফ্যামিলি কার্ড দিয়ে চলা সম্ভব নয়। ফ্যামিলি কার্ড শ্রমিকেরা পায় না। ওএমএস কার্ড শ্রমিকেরা কাজের জন্য গ্রহণ করতে পারে না। রেশন ব্যবস্থা পুনরায় চালু করা গুরুত্বপূর্ণ। এটি চালু করতে হবে। রেশনে দুর্নীতির কথা বলে শ্রমিকদের অভুক্ত ও বঞ্চিত রাখা যৌক্তিক হবে না।’
সরকারি কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি ৬ মাস পেলে গার্মেন্টস শ্রমিকেরা কেন ছুটি পাবে না প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এ ছুটি না পাওয়া গার্মেন্টসের নারী শ্রমিকদের জন্য বঞ্চনার। দাবি আদায়ে ট্রেড ইউনিয়নগুলোকে আরও শক্তিশালী হতে হবে। নেতাদের শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতে হবে।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুন নাহার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জোবায়দা পারভীনসহ অন্যান্য শ্রমিক নেতারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
১ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
১ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
১ দিন আগে