
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে তাঁর বক্তব্য এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাকসু আয়োজিত এক আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ‘ঘৃণাপূর্ণ’ বক্তব্য দেন। সংগঠনটির দাবি, এ বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে অফলাইন ও অনলাইনে ব্যাপক সমালোচনা ও নিন্দা দেখা দেয়।
ছাত্রদলের ভাষ্য, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এমন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ডাকসুর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দৃষ্টি ভিন্নদিকে সরিয়ে নিতে ছাত্রদলকে নিয়ে ‘মিথ্যাচার’ করা হয়েছে বলেও দাবি করে সংগঠনটি।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
২ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
৪ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
১৪ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
১৭ ঘণ্টা আগে