Ajker Patrika

জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জুলাই পদযাত্রার প্রথম দিন কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামীকাল সোমবার গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা। এনসিপির মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, ‘সোমবার বিকেল ৪টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক ((উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ প্রমুখ।

দেশব্যাপী জুলাই পদযাত্রার উদ্বোধনী এ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত